ফরিদপুরে দেশীয় অস্ত্র-মাদকসহ ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ফরিদপুরে দেশীয় অস্ত্র-মাদকসহ ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ।

ফরিদপুরে দেশীয় অস্ত্র-মাদকসহ ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ।

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরে ডাকাত দলের ছয় সদস্যকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ৩৩০টি ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার বিকেলে জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর থানার কাশালিয়া ইউনিয়নের গুনহার গ্রামের সাগর শেখ, উজানী ইউনিয়নের ডিগ্রিকান্দি গ্রামের আলম মোল্লা, গোহালা ইউনিয়নের ব্রাক্ষণডাঙ্গা গ্রামের জাহিদ খাঁ, প্রভাকরদি গ্রামের আরমান শেখ, ফরিদপুরের মধুখালি থানার মহিষাপুর গ্রামের রাজন মোল্লা ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাঙ্গুরা গ্রামের মাহিম মোল্লা।

জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আব্দুল জব্বার জানান,আটককৃতরা অম্বিকাপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। হাজী শরিয়তউল্লাহ বাজারের রথখোলাস্থ আবাসিক হোটেল গার্ডেন সিটির দ্বিতীয় তলায় ২০৮ নম্বর কক্ষে তাদের সমবেত হওয়ার খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের নির্দেশে শনিবার রাতে এ অভিযান চালানো। সেখান থেকে তাদের দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আটক করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d