ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে মহামারী করোনা সংক্রমণ থেকে বাঁচাতে, জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং নিয়মিত মাস্ক পরতে জেলা প্রশাসনের কর্মতৎপরতা লক্ষ্য করা গেছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে শহরের নীলটুলি স্বর্ণকারপট্টিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন এবং ইমাম আল-রাজী টুলু। এ সময় তারা বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেন।
এছাড়া শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে বিভিন্ন সময়ে অভিযান হয়ে থাকে। একই সাথে নিয়মিতভাবে স্বাস্থ্যবিধি মেনে দোকানিরা যাতে ব্যবসা করতে পারেন এবং ক্রেতারা যাতে স্বাস্থ্যবিধি মেনে দোকানে আসতে পারেন সেদিকেও লক্ষ্য রাখছে ফরিদপুর জেলা প্রশাসন
Leave a Reply