সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
ফরিদপুরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে যাদের নিকট হতে ৬টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। এসময় মধুখালির কামালদিয়া গ্রামের সাদ্দাম হোসেন (২৭), দিপুল মোল্লা (৩৭) ও ইলাহী মোল্লা (২৭), বোয়ালমারীর মুজুরদিয়া গ্রামের শাহিন মোল্লা ওরফে বাহাউদ্দিন (৩৮) এবং চন্দনী গ্রামের তুহিন মোল্লা (২৭) কে আটক করা হয়।
এসময় তাদের নিকট হতে তিনটি টিভিএস অ্যাপাচি আরটিআর, একটি পালসার, একটি ডিসকভার ১২৫-সিসি এবং একটি ডিসকভার ১৩৫-সিসি মোটর সাইকেল অবস্থায় উদ্ধার করা হয়।
Leave a Reply