বানিয়াচংয়ে বজ্রপাতে দুই নারীর মৃত্যু - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বানিয়াচংয়ে বজ্রপাতে দুই নারীর মৃত্যু

বানিয়াচংয়ে বজ্রপাতে দুই নারীর মৃত্যু

ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা :
হবিগঞ্জ বানিয়াচংয়ে হাওড়ে ও বাড়ীতে কাজ করারত অবস্থায় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। জানাযায় ০৪ মে মঙ্গলবার বানিয়াচং উপজেলা সদরের দত্তপাড়া গ্রামের জতিস সরকারের স্ত্রী লক্ষীরাণী সরকার (৪০) জীবিকার তাগিদে ঐ গ্রামের হাওড়ে ধান কুড়াতে যান। দিনব্যাপী হাওড়ে ধান কুড়ানোরত অবস্থায় বিকালে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। সন্ধ্যার দিকে হাওড়ে ভানু হাজীর পুকুরপাড় নামক স্থানে জমিতে ধান কুড়ানোরত অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই মারাযায়। নিহত লক্ষীরাণী সরকার দুই পুত্র ও এক কণ্যা সন্তানের জননী।
এছাড়া একই সময়ে উপজেলার পল্লীতে বলাকীপুর গ্রামে বাড়ীর কাজ করা অবস্থায় অর্জুন রবিদাসের কণ্যা করমতি রবিদাস (১৬) নামে এক কিশোরী বজ্রপাতে আহত হয়। পরে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বানিয়াচং উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d