বোনকে দেখতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ আটক ৮ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বোনকে দেখতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ আটক ৮

বোনকে দেখতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ আটক ৮

সাজ্জাদ হোসেন সাজু (ফরিদপুর জেলা প্রতিনিধি)

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দুলাভাইসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। শুক্রবার আদালতে তাদের প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো- গৃহবধূর খালাতো বোনের জামাই আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামের মো. মিন্টু মোল্যা (৩৫), জয়দেবপুর গ্রামের হাসমত ফকির (৩২), বোয়ালমারী উপজেলার বনচাকি চরপাড়া গ্রামের জয়নাল আবেদিন (২৯), মফিজুল মোল্যা (২১), রাজু মোল্যা (২০), রামদেবনগর গ্রামের শাহিন শেখ (২১), সাইফুল ইসলাম (৩৫) ও চরসুখদেবনগর গ্রামের রিপুল মোল্যা (৩৯)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নড়াইল জেলার সদর উপজেলার বাসিন্দা ২৬ বছর বয়সের ওই নারী গত মঙ্গলবার বিকালে আলফাডাঙ্গা উপজেলা হাসপাতালে যান অসুস্থ খালাতো বোনকে দেখতে। রাতে খালাত বোনের জামাই মিন্টু মোল্যার সাথে বাড়ি ফেরার পথে একটি মেহগনি বাগানে নিয়ে প্রথমে তার খালাত বোন জামাই মিন্টু মোল্যাসহ আরও দুইজন তাকে ধর্ষণ করে। এরপর বিষয়টি টের পেয়ে ওই এলাকার আরও ৫ জন সেখানে গিয়ে মিন্টুকে মারধর করে তাকে ধর্ষণ করে।

তিনি জানান, এ ঘটনার পর তার দুলাভাই অন্য আসামীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে তাকে নিয়ে থানায় যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের মিয়া বলেন, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন। বিকালে ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার ফরিদপুরের আদালতে প্রেরণ করা হবে/


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d