ভুয়া পুলিশ পরিচয়ে ভূঞাপুরে ৩ যুবক আটক - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ভুয়া পুলিশ পরিচয়ে ভূঞাপুরে ৩ যুবক আটক

ভুয়া পুলিশ পরিচয়ে ভূঞাপুরে ৩ যুবক আটক

ভুয়া পুলিশ পরিচয়ে ভূঞাপুরে ৩ যুবক আট

 

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে ভুয়া পুলিশ পরিচয়ে জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে পাট ক্ষেতে নিয়ে মারধর ও চাঁদা নেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার (৩১ জুলাই) রাতে উপজেলার গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- উপজেলার খুপিবাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে কাওসার (২২), ছাব্বিশা গ্রামের নূরুল ইসলামের ছেলে রাকিব মিয়া (২৫) এবং ফসলান্দি গ্রামের শামসুল হকের ছেলে সিফাত (২৫)।

কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে যমুনা নদীরপাড়ে বসেছিলাম। হঠাৎ কাওসারের নেতৃত্বে ৭-৮ জন যুবক পুলিশ পরিচয়ে আমাকে হাত ও মুখ-বেঁধে পাট ক্ষেতে নিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে টাকা দিতে অস্বীকার করলে আমাকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়।

এসময় তাদের সাথে থাকা পরিচিত কাওসারকে বাড়িতে পাঠালে সে আমার স্ত্রীর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে আসে এবং মোবাইলের বিকাশে থাকা ১৮ হাজার টাকা জোরপূর্বক নিয়ে নেন। পরে পরিবারের লোক কাওসারের পেছন পেছন এসে আমাকে উদ্ধার করে এবং তাদের ধাওয়া করে ৩ জনকে আটক করে। পরে ভূঞাপুর থানা পুলিশকে খবর দিলে তাদের আটক করে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ব্যবসায়ীকে মারধরের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা পুলিশ পরিচয়ে ওই ব্যবসায়ীর কাছ টাকা হাতিয়ে নেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d