প্রতিনিধিঃ
করোনাভাইরাসের বিস্তার রোধে ৭ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে আজ বৃহস্পতিবার(১জুন) টাঙ্গাইলের ভূঞাপুরে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অন্যান্য দিনের মতো আজ মানুষের ভীড় দেখা যায়নি, দোকানপাটও বন্ধ থাকতে দেখা গেছে। সকাল থেকেই সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী ও ভূঞাপুর উপজেলা প্রশাসন। সেনাবাহিনীর সদস্যরাও লকডাউন কার্যকর করতে আলাদাভাবে টহল প্রদান করে। এসময় জরুরি প্রয়োজন ছাড়া যারা রাস্তায় বা সড়কে বেরিয়েছেন তাদের পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি টিম লকডাউন কার্যকর করতে উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব। ভূঞাপুর উপজেলার পৌর এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। হাট-বাজার সহ গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন। বিকেলে গোবিন্দাসী বাজারে অভিযান পরিচালনা করেন এসময় কয়েকজন দোকানদার সহ মাস্ক না পড়ায় গুনতে হয়েছে বিভিন্ন অংকের জরিমানা। এবিষয়ে ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল রনী বলেন, মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, জরুরী কাজ ছাড়া বের হওয়া যাবে না। লকডাউন সফল করতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply