আমিনুল ইসলাম(টাঙ্গাইল)
প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে অনলাইনে আবেদনকারী মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুন) সকাল ১০টা থেকে ভূঞাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল’র অনুমোদন ব্যাতীত বে-সামরিক গেজেটধারী বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২০১৪ সালে অনলাইনে আবেদনকারী ১৫৯ জনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে পৌর এলাকার ৫৫ ও অলোয়া ইউনিয়নের ১৭ জন আবেদনকারীর সাক্ষাতকারের মাধ্যমে যাচাই বাচাই শুরু করা হয়।
এছাড়াও বৃহস্পতিবার (২৪ জুন) দ্বিতীয় ধাপে নিকরাইল ইউনিয়নের ৬ জন, গোবিন্দাসী ইউনিয়নের ২৭ জন, ফলদা ইউনিয়নের ১১ জন, গাবসারা ইউনিয়নের ২০ জন ও অর্জুনার ২৩ জনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।
এ সময় যুদ্ধ চলাকালীন কমান্ডার আসাদুজ্জামান আরজুর সভাপতিত্বে, সাবেক উপজেলা কমান্ডার আব্দুল মজিদ মিঞা এবং উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা কমান্ডার মোছা. ইশরাত জাহানের সমন্বয়ে জামুকা’র গঠিত ৩ সদস্য বিশিষ্ট যাচাই-বাছাই কমিটির মাধ্যমে উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান মাহমুদ, রিপোর্টার্স ইউনিটি ভূঞাপুরের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মিজানুর রহমান, রিপোর্টার্স ইউনিটি ভূঞাপুরের সভাপতি খায়রুল খন্দকার সহ স্থানীয় শতাধিক বীর মুক্তিযোদ্ধা গণ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান বলেন, আমরা জামুকা’র গঠিত ৩ সদস্যের যাচাই-বাছাই কমিটির মাধ্যমে এ কার্যক্রম শেষ করেছি ও যাবতীয় তথ্য উপাত্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে প্রেরণ করেছি।
এ বিষয়ে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আসাদুজ্জামান আরজু ও
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মিঞা বলেন, এ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমে শতাধিক মুক্তিযোদ্ধার উপস্থিতিতে স্বচ্ছতার সহিত নিরপেক্ষ ভাবে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।
আমিনুল ইসলাম
মোবাইলঃঃ ০১৬১১২৫৪৩৬১
Leave a Reply