ভূঞাপুরে রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ভূঞাপুরে রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ভূঞাপুরে রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ভূঞাপুরে রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভুঞাপুরে রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

আজ শনিবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে জামালপুর-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের উপজেলার আমুলা বিলের রেল ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে মরদেহটি বিলের পানিতে ভাসছে এমন খবরে এলাকাবাসী সেখানে ভিড় করে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই ঘটনার মূল রহস্য জানা যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d