ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মনিকোঠা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ – - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মনিকোঠা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ –

ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মনিকোঠা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ –

সাজ্জাদ হোসন সাজু(বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরের , সদরপুর, মনিকোঠা বাজারে আকোটেরচর ইউনিয়ন পরিষদের সামনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার এবং সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সদরপুর থানার পুলিশ উপ-পরিদর্শক অপূর্ব কুমার, আকোটেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আকরাম হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্য, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গ।

আরও জানা যায়, রবিবার দুপুর আনুমানিক সাড়ে বারো টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময়, মনিকোঠার মৃত নুরুল ইসলাম বেপারীর পুত্র মামুন বেপারি এবং তাঁর ৪ বোন নুরুন নাহার, মুক্তা, মনি ও মিনুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাঁধা দিতে চেষ্টা করা হয়।

অবস্থা বেগতিক হওয়ার আকোটেরচর পুলিশ ফাঁড়ির সদস্যসহ আনসার সদস্যরাও উক্ত অভিযানে যোগদান করেন এবং
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আদলত পরিচালনার নির্বাহী মাজিস্ট্রেট পূরবী গোলদার জানান, ‘মনিকোঠা বাজারের অবৈধ স্থাপনা নির্মাণকারী মামুন বেপারি-কে বেশ কয়েক বার তার অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য বলা হলেও তিনি কনো কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়েই আজ এ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d