মানবিক এমপি জগলুল হায়দারের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রি অক্সিজেন সিলিন্ডার প্রদান-গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মানবিক এমপি জগলুল হায়দারের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রি অক্সিজেন সিলিন্ডার প্রদান-গণ টিভি

মানবিক এমপি জগলুল হায়দারের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রি অক্সিজেন সিলিন্ডার প্রদান-গণ টিভি

বিশেষ প্রতিনিধি :

করোনাভাইরাসে আক্রান্ত বা উপসর্গের কারণে বেশিরভাগ রোগী শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছেন। এ অবস্থায় অনেক করোনা রোগীর হঠাৎ করেই দেহের অক্সিজেন ঘাটতি দেখা দিয়ে অক্সিজেন স্বল্পতার কারণে অনেকে মৃত্যুবরণও করছেন। এই ক্রান্তিকালে সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপির পক্ষ থেকে মহামারী করোনাভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসা তথা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ টি কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ৬ টি সহ মোট ১৫ টি ফ্রি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন এমপি পুত্র উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এস এম সায়েদ বিন হায়দার রাজিব । বৃহস্পতিবার ৮ জুলাই সকাল ১১ টায় শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসনের এমপি এস এম জগলুল হায়দার মহান জাতীয় সংসদ চলাকালীন সময়ে ঢাকায় অবস্থান করায় তার পক্ষ থেকে তারই মেজো পুত্র সায়েদ বিন হায়দার রাজিব উক্ত অক্সিজেন সিলিন্ডার গুলি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা তথা চিকিৎসা সেবার মান উন্নয়নে এবং স্বাসকষ্ট রোগীদের সংকট দূরীকরণের জন্য ও রোগীদের কে যাতে আর অক্সিজেনে অভাবে দুর্ঘটনা না ঘটতে হয় সেজন্য সংসদ সদস্য এর সার্বিক সহযোগিতা ও ব্যাবস্থাপনায় দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৫ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন নকিপুর জায়েন্ট একাডেমির চেয়ারম্যান উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক এমপি পুত্র এস এম সায়েদ বিন হায়দার রাজিব। তিনি বলেন, সরকারের একার ওপর ছেড়ে না দিয়ে সবাই এগিয়ে আসলে এই মহামারি মোকাবিলার কাজ করা সহজ হবে। তাই উপজেলা ব্যাপি অক্সিজেন সংকটে থাকা মানুষের পাশে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমার আব্বু এমপি জগলুল হায়দার সহ আমরা করোনা আক্রান্ত রোগীরদের পাশে থাকতে চাই। সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন বিত্তশালীরা এভাবে এগিয়ে আসলে যে কোনো দুর্যোগ সহজেই মোকাবিলা করা সহজ হবে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা বলেন, আমাদের এই হাসপাতালে করোনাকালিন দুঃসময়ের কয়েক লক্ষ টাকা মুল্যের অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহোযোগিতা করায়


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d