![]()
বিশেষ প্রতিনিধি: শ্যামগরের বহুল আলোচিত সেচ্ছাসেবী সংগঠন মানবিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ইসরাফিল হোসেন মিলন ও সাধারণ সম্পাদক এম এম আব্দুল হামিদ এর হাত ধরে শ্যামনগর উপজেলার সকল বিপর্যয়ে মানবতার টানে নানান সামাজিক কর্মকাণ্ড ও অসহায় অবহেলিত হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে দাড়ানোর জন্য একঝাঁক সেচ্ছাসেবী যুব ও তরুণদের নিয়ে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় সংগঠনের গতিশীলতা বাড়াতে এবং অসহায়. অবহেলিত. হতদরিদ্র ও নির্যাতিত মানুষের পাশে দাড়াতে মানবিক ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক যৌথ সিদ্ধান্ত মোতাবেক সাবেক পি পি তপন কুমার কে মানবিক ফাউন্ডেশন শ্যামনগর উপজেলা শাখার উপদেষ্টা মনোনীত করেছেন।তপন কুমার দাস বলেন মানবিক ফাউন্ডেশন মানবতার কথা বলুক এটাই কামনা।
Leave a Reply