মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি গঠন সুমন সভাপতি এবং রাজিদূল সাধারণ সম্পাদক নির্বাচিত-গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি গঠন সুমন সভাপতি এবং রাজিদূল সাধারণ সম্পাদক নির্বাচিত-গণ টেলিভিশন

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি গঠন সুমন সভাপতি এবং রাজিদূল সাধারণ সম্পাদক নির্বাচিত-গণ টেলিভিশন

বিশেষ প্রতিনিধি ঃ-বহুল প্রত্যাশিত মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।

সদ্যগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এম.এ সিফাদ কোরাইশি সুমন।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক রাজিদুল ইসলাম।

গত ২৬-জুলাই সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্যাডে উক্ত আংশিক কমিটি’টি ঘোষনা করা হয়।

কমিটি ঘোষনার পরপরই সামাজিক যোগাযোগের মাধ্যম সহ বিভিন্ন ভাবে নতুন কমিটির সকলকে শুভেচ্ছা জানিয়েছেন জেলার সকল স্তরের নেতাকর্মী’রা।

উল্লেখ্য যে মেয়াদোত্তীর্ণ হওয়ায় কিছুদিন আগে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন পদপ্রত্যাশীদেরকে সিভি জমা দেওয়ার আহ্বান জানানো হয় কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d