সাজ্জাদ হোসেন সাজু (ফরিদপুর প্রতিনিধি)
ফরিদপুরের চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা।অভিযানকালে কাগজপত্র বিহীন মোটরসাইকেলের চালানোর অপরাধে ৮ ব্যক্তির কাছ থেকে নগদ ৩ হাজার ৭শ” টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
রোববার (২৫) এপ্রিল দুপুরে উপজেলা সদরের স্বাধীনতা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনসাধারণের মাঝে মাস্ক ব্যবহারের তাগিদ দিয়ে অর্ধশত পথচারী রিক্সা ও ভ্যান চালকের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ইউএনও জেসমিন সুলতানা।
চরভদ্রাসন উপজেলা নির্বাহি কর্মকর্তা জেসমিন সুলতানা জানান, প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট ব্যবহার না করার ৮ ব্যক্তিরকে ৩ হাজার ৭শ “টাকা জরিমানা করা হয়।মোটরযান আইন ২০১৮ এর ( ৬৬) ধারায় এ জরিমানা আদায় করা হয়।
তিনি আরো জানান, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত জনসাধারণের মাঝে মাস্ক ব্যবহারের তাগিদ দিয়ে অর্ধশত পথচারী রিক্সা ও ভ্যান চালকের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
Leave a Reply