মির্জাপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মির্জাপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

মির্জাপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

মির্জাপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক!

 

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মির্জাপুরে ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

সোমবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে পৌর-সদরের নতুন বাইপাস এলাকায় মা মিষ্টান্ন ভান্ডার দোকান থেকে তাকে স্থানীয়রা আটক করেন।

জানা যায়, আটককৃত নাটোর উপজেলার বড়হরিশপুর গ্রামের অজয় সরকারের ছেলে অসীম সরকার।

স্থানীয়রা জানায়, মির্জাপুর নতুন বাইপাস এলাকায় মা মিষ্টান্ন ভান্ডার দোকানে এসে ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে অভিযানে এসেছেন বলে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে নানা অভিযোগের কথা বলে দোকানিকে জরিমানার ভয়ভীতি দেখায়। একপর্যায়ে দোকানির কাছে প্রথমে টাকা ও পরে এক প্যাকেট বেনসন সিগারেট দাবি করেন।

 

টাকা ও সিগারেট চাওয়ায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে মির্জাপুরের স্থানীয় এসিল্যান্ডকে খবর দেয়।

 

পরে সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন ঘটনাস্থলে এসে ওই ব্যক্তির পরিচয় জিজ্ঞাস করেন এবং আইডি কার্ড দেখাতে বললে, সে ভুয়া ম্যাজিস্ট্রেট বলে স্বীকার করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

 

মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়া ব্যক্তিকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সকল তথ্য ভুয়া হওয়ায় তাকে আটক করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d