লকডাউনকে উপেক্ষা করে চলছে যাত্রীবাহী বাস-গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
লকডাউনকে উপেক্ষা করে চলছে যাত্রীবাহী বাস-গণ টেলিভিশন

লকডাউনকে উপেক্ষা করে চলছে যাত্রীবাহী বাস-গণ টেলিভিশন

মোঃ শহিদুল ইসলাম (টাঙ্গাইল) বিশেষ প্রতিনিধিঃ

কঠোর বিধি-নিষেধের পরও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সকাল থেকেই যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে। তবে মহাসড়কে বাসের সংখ্যা একেবারেই কম দেখা যায়।

শুক্রবার (২৩- জুলাই) সকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা যায় কিছু সংখ্যক যাত্রীবাহী বাস চলাচল করছে। এছাড়াও মহাসড়কে ব্যক্তিগত অসংখ্য যানবাহন চলাচল করছে।

করোনাভাইরাস সংক্রমণরোধে (২৩- জুলাই) সকাল ৬টা থেকে (৫- আগস্ট) পর্যন্ত সকল ধরনের যানবাহন চলাচলে বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রীবাহী বাসগুলো মহাসড়কে চলাচল করতে দেখা যায়।

চালকরা জানান, উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় খালি বাস নিয়ে যাত্রী আনতে গিয়েছিলাম। শুক্রবার সকালে যাত্রী পেয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। তবে মহাসড়কের কোথাও পুলিশি বাঁধার মুখে পড়তে হয়নি।

এদিকে, লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে রয়েছে। তবে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলছে ঢিলেঢালা লকডাউন। এ মহাসড়কে সকাল থেকেই বাস, ট্রাক, পিকআপভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে টাঙ্গাইল শহরে কঠোর লকডাউন পালন হচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, মহাসড়ক দিয়ে কিছু নাইট কোচ গেছে। এছাড়া আর কোনও বাস মহাসড়ক দিয়ে যায়নি। তবে কেউ আইন অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d