লালমনিরহাটে পঁচে যাওয়া যু্বকের মরদেহ উদ্ধার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
লালমনিরহাটে পঁচে যাওয়া যু্বকের মরদেহ উদ্ধার

লালমনিরহাটে পঁচে যাওয়া যু্বকের মরদেহ উদ্ধার

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ী এলাকায় মাথা ও হাত-পা বাধা অবস্থায় বীরেশ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি মার্ডার কেস হতে পারে বলে পুলিশের ধারণা।

সোমবার (২ আগষ্ট) দুপুর ১২টার দিকে ঐ উপজেলার বড়বাড়ী ইউনিয়নের (২ নং ওয়ার্ড) ছাটনারায়ন এলাকার নিজ বাড়ি থেকে ঐ যুবকের মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত বীরেশ ঐ এলাকার প্রসন্ন কুমারের ছেলে।

এলাকাবাসী জানান, সোমবার দুপুর ১২টার দিকে কয়েকজন লোক মৃতদেহের গন্ধ পেয়ে ঐ বাড়ির ভিতরে গিয়ে দেখেন, হাত-পা বাধা অবস্থায় নিজ বাড়িতে মৃতদেহটি পড়ে আছে। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

রফিক নামে এক ব্যক্তি বলেন, গন্ধ পেয়ে প্রথমে আমরা কয়েকজন বীরেশের বাড়িতে ঢুকে দেখি তার পালসার মোটরসাইকেলটি বাড়ির ভিতরেই আছে।এরপর বীরেশকে ডাকলে তার কোন সারাশব্দ নেই। পরে ঘরের ভিতরে দেখি মাথা ও দুই পা-পা বাধা অবস্থায় মৃতদেহটি পরে আছে।

মৃতদেহটির খুব বেশি গন্ধ থাকায় আমরা বেশিক্ষণ সেখানে টিকে থাকতে পারি নাই। মনে হচ্ছে সেটি প্রায় পঁচে গেছে।

পরে গ্রামের সবাই জানতে পারে এবং জনসমাগম শুরু হয়। তবে আমরা যতটুকু বুঝা যায় ২,৩ দিন আগেই মৃত্যু হয়েছে।

এবিষয়ে লালমনিরহাট পুলিশের সার্কেল এএসপি মারুফা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি এটি একটি মার্ডার। তথ্য উদঘাটন প্রক্রিয়া চলছে পরবর্তি তথ্য জানিয়ে দেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d