লালমনিরহাটে মাদকসহ ২ কারবারি আটক। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
লালমনিরহাটে মাদকসহ ২ কারবারি আটক।

লালমনিরহাটে মাদকসহ ২ কারবারি আটক।

মোঃশাহীন আলম
লালমনিরহাট প্রতিনিধি।

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকসহ ২ কারবারিকে আটক করেছে বিজিবি।আটককৃতরা হলেন, হাতীবান্ধা উপজেলার দইখাওয়া আমঝোল গ্রামের ইয়াকত আলীর ছেলে মাহাবুল ইসলাম (৩০) ও দইখাওয়া গ্রামের মৃত চেংরু শেখের ছেলে আজিজুল ইসলাম(৩৫)।

এবিষয়ে বিজিবি ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে দইখাওয়া বিজিবি ক্যাম্পের পূর্ব দিকে ব্রীজের পাড় থেকে ১শ’ ১৫ পিচ ইয়াবা, ৬ বোতল ফেন্সিডিল ও পরিবহনকারী ১৫০ সিসি বাজাজ পালসার মোটর সাইকেলসহ মাহাবুল ইসলামকে ও একই দিন রাতে দইখাওয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ৬ পিচ ইয়াবা, ২ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ আজিজুল ইসলামকে আটক করা হয়েছে।

স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দইখাওয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতরা এলাকায় চিহ্নিত মাদককারবারি। তাদেরকে আটককের পর হাতীবান্ধা থানা পুলিশের নিকট হস্তান্তরের কথা জানান তিনি। হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, আটককৃতদের রোববার সকালে জেল হাজতে প্ররণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d