লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহিত-১-গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহিত-১-গণ টিভি

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহিত-১-গণ টিভি

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পূর্ব জগতবেড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া গুলিতে বাংলাদেশি যুবক রিফাত হোসেন (৩২) নিহত হয়েছেন। সীমান্ত ও বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (২৯ জুন) ভোর সাড়ে ৪ টার দিকে ওই ইউনিয়নের মুন্সিরহাট গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রিফাত হোসেনসহ ৮-১০ জনের গরু পারাপাকারী একটি দল শংলী নদী পার হয়ে সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলার ও ১ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যায়।
এ সময় ভারতের কোচবিহার জেলার ১৪০ বিএসএফ রাণীনগর ব্যাটালিয়নের চোয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে রিফাত হোসেন গলায় গুলি বিদ্ধ হয়ে মারা যায় ভোরে।পরে লাশ ভারতের মাথাভাঙ্গা থানার ভগরামপুর গ্রামের সীমান্তে পড়ে থাকা লাশ আজ সকাল আনুমানিক ১০ টার দিকে লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। জগতবেড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাবিউল হোসেন জানান, নিহত রিফাত হোসেনের ছবি দেখে তার বাবা লাশ শনাক্ত করেন। ৬১ ব্যাটালিয়নের শমসের নগর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন বাংলাদেশি যুবক নিহতের সত্যতা স্বীকার করে বলেন, চোঙ্গারখাতা বিএসএফ ক্যাম্পের কমান্ডার একটি চিঠি দিয়েছে। আজ বিকেল ৫ টার দিকে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বর্ডার গার্ড বাংলাদেশ ৬১ (বিজিবি) রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিএসএফের সাথে বৈঠক করে বিস্তারিত জানানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d