শপথ নিলেন ভূঞাপুরের ৪ ইউপি চেয়ারম্যান - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শপথ নিলেন ভূঞাপুরের ৪ ইউপি চেয়ারম্যান

শপথ নিলেন ভূঞাপুরের ৪ ইউপি চেয়ারম্যান

শপথ নিলেন ভূঞাপুরের ৪ ইউপি চেয়ারম্যা!

 

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে চারটি ইউনিয়নের চেয়ারম্যানগণকে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি শপথ বাক্য পাঠ করান।

নবনির্বাচিত যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন তারা হলেনঃ উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের দুলাল হোসেন চকদার (নৌকা), অর্জুনা ইউনিয়নের মো. দিদারুল আলম খান মাহবুব (নৌকা), ফলদা ইউনিয়নের সাইদুল ইসলাম তালুকদার দুদু (নৌকা) ও নিকরাইল ইউনিয়নের মাসুদুল হক মাসুদ (স্বতন্ত্র)।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), টাঙ্গাইল ও উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, টাঙ্গাইল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d