শিশুদের মুখে করোনা সচেনতা কথা শুনে ১০ শিশুকে মাস্ক উপহার দিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ-গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শিশুদের মুখে করোনা সচেনতা কথা শুনে ১০ শিশুকে মাস্ক উপহার দিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ-গণ টিভি

শিশুদের মুখে করোনা সচেনতা কথা শুনে ১০ শিশুকে মাস্ক উপহার দিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ-গণ টিভি

রকিবুল হাসান তোতা, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় শিশুদের করোনা সচেনতা কথা শুনে ১০ শিশুকে মাস্ক উপহার দিলেন দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ বলেন, শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলায় কঠোর লকডাউন পালনের লক্ষে ভ্রাম্যমান আদালত গড়ি নিয়ে আমি উপজেলার গোপালপুর রাস্তা দিয়ে বাজারের দিকে যাচ্ছিলাম। এসময় গোপারপুর গ্রামে পৌঁছালে আবির(৬) ও মাহমুদ(৭) নামে ২ জন শিশু বাংলায় ওরা জোরে জোরে বলছে ” ম্যাজিস্ট্রেট” নে দৌড় দে না হলে ধরে নিয়ে যাবে। একথা বলার পর ওরা দৌড় দিয়ে বাড়ির দিকে চলে যায়। কথা গুলো আমার কানে যাওয়ায় ওদের কে ডাকলাম। কিন্তু ওরা না শুনে নিরাপদ দুরত্বে গিয়ে ফিরে দাড়ালো। এবার খেয়াল করলাম ওদের দুজনের কারো মুখে মাস্ক নেই। তখন বুঝলাম মাস্ক না পরার কারনে বুধবার দুদিন আগে এখানে ৯ জনকে জরিমানা করাটা এরা জানে। তাই গাড়ি দেখে দৌড়ে পালানো।

আমি অভয় দিলাম কিন্তু ওরা আসবেনা।পরে পাশের দুজন অভিভাবকদের চেষ্টায় ওরা আসলো। এসেই ওরা মাস্ক না পড়ার কারণ ব্যাখ্যা করে । আমার কাছে ক্ষমা চাইলো এবং ভবিষ্যতে কোন কারণ ছাড়া বের হবে না বলে প্রতিশ্রুতি দিলো বের হলে মাস্ক পরে বের হবে। আমি ওদের কথা শুনছি আর মনে মনে হাসছি। এরপর আমি কথা বলা শুরু করলাম। তোমাদের তো মাস্ক না পরার জন্য ডাকিনি। তোমরা কেন দৌড়াচ্ছিলে তাই জানার জন্য ডাকলাম।ওরা একজন ওয়ানে ও একজন টুতে পড়ে। ওরা অবাক হয়ে তাকিয়ে আছে। এরপর ওদের কে ২ টি করে মাস্ক দিলাম দেখি ওরা নিজেরাই পরে নিল। বুঝলাম ওদের মাস্ক পড়ার অভ্যাস আছে। এরপর দেখি আশেপাশে ওর মত আরো ৮ জন চলে এসেছে মাস্ক নেবার জন্য। ওদের সবাই কে মাস্ক দিলাম।

ওরা খুব খুশি। আবির বললো আংকেল একটা ছবি তোলা যাক। আমি ছবি তুললাম এবং ওদের দেখালাম। বেজায় খুশিএরা! এবার প্রত্যেক কে জিজ্ঞাসা করলাম -মাস্ক না পরলে কি হয়।শফিক(৭) নামে শিশু বললো -করোনা ধরে। ওরা সকলেই মাস্ক পরে ও ভবিষ্যতে পরবে।আবির, সফিকসহ আমাদের ভবিষ্যত প্রজন্ম সচেতন -এটাই আশার কথা। ওদের থেকে আমাদের মতো বড়দের অনেক কিছু শেখার আছে।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d