শ্যামনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত । - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শ্যামনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত ।

শ্যামনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত ।

শ্যামনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ ফরিদ উদ্দিন
শ্যামনগর প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ইং ১০ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা সদরে শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে
সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের বারবার নির্বাচিত সভাপতি এস এম জগলুল হায়দারের সভাপতিত্বে বঙ্গবন্ধুর স্বদেশ প্রবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলনের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, ,যুগ্ন সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার, সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য গাজী গোলাম মোস্তফা (বাংলা ),বাবু সুশান্ত বিশ্বাস বাবুলাল, সহকারী অধ্যাপক অলিউর রহমান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ জি এম আকবর কবীর,
উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা সায়িদ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদিকা ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিএম সালাউদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, উপজেলা আওয়ামীলীগের সদস্য মারুফ হোসেন,উপজেলা শ্রমিকলীগের সভাপতি কামরুল ইসলাম নান্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাবু সহ ১২ টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি / সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেন আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে পঞ্চমবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আনার প্রত্যয় ব্যাক্ত সহ নির্বাচনে আমাদের প্রান প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখার অঙ্গীকার ব্যাক্ত সহ সকলকে একসঙ্গে মাঠে কাজ করার আহ্বান জানান।তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো বাংলাদেশ বাঁচবে তা না হলে আমরা নিশ্চিন্ন হয়ে যাবো। শেখ হাসিনা ছাড়া কোন বিকল্প নেই। সাথে সাথে জামায়াত বিএনপি যেনো দাঙ্গা হাঙ্গামা সহ এলাকায় মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে দিকে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিদের সতর্ক থাকার আহবান জানান তিনি।উক্ত দলীয় কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।উল্লেখ্য আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে বিজয়ী করতে সকল নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d