শ্যামনগরে মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম মৃধার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির ঘুষ বাণিজ্যের অভিযোগ। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শ্যামনগরে মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম মৃধার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির ঘুষ বাণিজ্যের অভিযোগ।

শ্যামনগরে মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম মৃধার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির ঘুষ বাণিজ্যের অভিযোগ।

শ্যামনগরে মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম মৃধার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির ঘুষ বাণিজ্যের অভিযোগ

বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আলোচিত সমালোচিত চেয়ারম্যান অসীম কুমার মৃধা বিরুদ্ধে অনিয়ম,দূর্নীতি ঘুষ, স্বেচ্ছাচারিতার প্রতিকার চেয়ে রবিবার ৩০ জুলাই সকাল ১০.৩০মিনিটে ১১ জন নির্বাচিত ইউপি সদস্যে এ,জলিল,মোঃ আনারুল ইসলাম,জাহাঙ্গীর হোসেন,হরিদাস হালদার,কাজল কান্তি সরকার, সিরাজুল ইসলাম,দেবাশীষ গায়েন,মোঃ জিয়াউর রহমান,নিপা চক্রবর্তী,মোছাঃ রেহানা পারভীন,উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের কাছে অভিযোগ ও পরিষদের কার্যক্রমে অংশগ্রহণ না করা বা অনাস্থা দাবিতে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,আমার মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্যবৃন্দ।আমরা সকলে প্রায় ১ বছর ৬ মাস ইউনিয়ন পরিষদের ইউ,পি সদস্য হিসাবে দায়িত্ব পালন করছি। করাকালীন সরকারী/বে-সরকারী প্রতিষ্ঠান কর্তৃক সকল বাজেট (বরাদ্দ ও সুবিধাগুলি চেয়ারম্যান অসীম মৃধা এর অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতা সহ্য করিতে না পারিয়া আমার বাধ্য হইয়া চেয়ারম্যান অসীম মৃধা এর বিরুদ্ধে অভিযোগ করছি।

সরকারি বিভিন্ন সুবিধা টিআর, কাবিখা, কাবিটা বরাদ্দা নিতে হলে ৫০, হাজার টাকা, উন্নয়ন সহায়তা তাবিল হতে বরাদ্দ নিতে হলে ৫০ হাজার টাকা দাবি করে। এছাড়া সরকারি রেশন কার্ড ৫ হাজার ভিউব্লিউবি কার্ড ৭ হাজার টাকা গর্ভকালীন ভাতার কার্ড ৫ হাজার টাকা, জেলে কার্ড ৩হাজার টাকা, প্রতিবন্ধী ভাতার কার্ড ৩ হাজার টাকা বয়স্ক ভাতা ৩ হাজার টাকা বিধবা ভাতা ৩ হাজার টাকা প্রতিবন্ধী প্রত্যয়ন পত্র ৩ হাজার টাকা, ভূমিহীন প্রত্যয়ন পত্র ৩ হাজার টাকা , টিসিবি কার্ড ২ হাজার টাকা জন্ম নিবন্ধন২৫০/ টাকা ট্রেড লাইসেন্স ৯২০ টাকা ওয়ারেশ কাম ২০০ টাকা নাগরিক সনদপত্র ৫ টাকা মৃত সনদ ২০০ টাকা ড্রাম ১৩ হাজার টাকা টিউব ওয়েল ১৫ হাজার টাকা, বাজারের দোকানের ডিজিটালপ্লেট ৫০০টাকা ইউনিয়ন পরিষদের প্রতিটি বাড়ির জন্য ডিজিটাল প্লেট বাবদ৫০০টাকা, কোন অভিযোগের শালিশ নামা নিতে হলে ১০ হাজার টাকা জোনিংসিস্টেমের কথা বলে ঘের মালিকদের নিকট হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের কথা বলেছেন ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যরা । সদস্যরা বলেন ২০০৫ সালে অসীম মৃধার বিরুদ্ধে ইউপি সদস্যরাও অনান্হা এনেছিলেন।
অসীম কুমার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে হুমকি দেয় নাশকতার মামলার ভয় দেখায়।
বাবু অসীম কুমার মৃধা মুন্সিগঞ্জ ইউনিয়নের আলোচিত পশুপতি মার্ডার কেসের এক নম্বর আসামি এছাড়াও তার বিরুদ্ধে নারী নির্যাতন ,ধর্ষণ সাংবাদিকদের মারপিট সহ একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক মুন্সিগঞ্জ ইউনিয়নের একাধিক আওয়ামীলীগ নেতা বলেছেন ২০২১সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার পর আমাদের পক্ষ থেকে নিঃস্বার্থভাবে অসীম মৃধার পক্ষে দিন রাত অবিরাম কাজ করি এবং তার পক্ষে ভোট প্রার্থনা করি। তিনি নির্বাচিত হবার পর নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নেয় , বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে দলের ভাবমূর্তি নষ্ট করছে।
এবারের শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব আক্তার হোসেনের সে জানতে চাইলে তিনি বলেন ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্যদের একটি অভিযোগ পেয়েছি সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d