শ্যামনগরে শিফা নাসরিন আশা নামের দশম শ্রেণীর স্কুলছাত্রী নিখোঁজ, থানায় জিডি । - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শ্যামনগরে শিফা নাসরিন আশা নামের দশম শ্রেণীর স্কুলছাত্রী নিখোঁজ, থানায় জিডি ।

শ্যামনগরে শিফা নাসরিন আশা নামের দশম শ্রেণীর স্কুলছাত্রী নিখোঁজ, থানায় জিডি ।

শ্যামনগরে শিফা নাসরিন আশা নামের দশম শ্রেণীর স্কুলছাত্রী নিখোঁজ, থানায় জিডি ।

 

বিশেষ প্রতিনিধি :শ্যামনগরে শিফা নাসরিন আশা নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।এ ঘটনায় শ্যামনগর থানায় জিডি করা হয়েছে। যানা যায় গত ইং ১২ ই জানুয়ারি বুধবার শ্যামনগর উপজেলার খাগড়াঘাট গ্রামের জি এম শফিউল আলমের স্কুলপড়ুয়া কন্যা শিফা নাসরিন আশা জেলেখালি ত্রিপানি মাধ্যমিক বিদ্যালয় থেকে স্কুল শেষে বাড়ি না ফেরায় তার পিতা ও মাতা দিনভর সকল আত্মীয় স্বজনের কাছে খোঁজখবর করে কোন সন্ধান না পাওয়ায় গতকাল শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। শ্যামনগর থানার সাধারণ ডায়েরি নাম্বার-৫৩৬ । তার পিতা জি এম শফিউল আলম শফি জানান, তার স্কুল পড়ুয়া নাবালিকা কন্যা শিফা নাসরিন আশাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব ও উত্ত্যক্ত করতো ঈশ্বরীপুর গ্রামের ইউনুস আলী সরদারর পুত্র মনিরুল ইসলাম মনি। তার কন্যা আশা নিখোঁজ হওয়ার পর থেকে মনিরুল ইসলাম মনিকে এলাকায় দেখা যাচ্ছে না। তিনি ধারণা করছেন মনিরুল ইসলাম মনি তার নাবালিকা কন্যাকে ফুসলিয়ে অপহরণ করেছেন। তার কন্যার সন্ধান দেওয়ার জন্য সকলের দৃষ্টি কামনা করেছেন। পরবর্তীতে জি এম শফিউল আলম শফি বাদি হয়ে মনিরুল ইসলাম মনি সহ বেশ কয়েকজন কে আসামী করে শ্যামনগর থানায় একটি এজাহার দায়ের করেন। শ্যামনগর থানার ওসি তদন্ত কাজী শহিদুল ইসলাম জানান আমরা শিফা নাসরিন আশা নামের এক স্কুল ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় একটি এজাহার পেয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং নিখোঁজ হওয়া স্কুল ছাত্রীকে দ্রুত উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d