শ্যামনগরে স্বাধীনতা শিক্ষক পরিষদের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শ্যামনগরে স্বাধীনতা শিক্ষক পরিষদের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শ্যামনগরে স্বাধীনতা শিক্ষক পরিষদের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শ্যামনগরে স্বাধীনতা শিক্ষক পরিষদের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।৬ ই মার্চ (সোমবার) বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলা পরিষদের হল রুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠান এবং কেক কাটা হয়।

শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ওসমানী গনি, শ্যানগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা শাহানা হমিদ,,
শ্যামনগর, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, নকিপুর সরকারি এইচ সি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্র নাথ বিশ্বাস,
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, নকিপুর সরকারি এইচ সি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মুহাম্মাদ আব্দুল মান্নান, নকিপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, উপজেলা অনলাইন নিউজক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন সহ শ্যামনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।
প্রধান অতিথির বক্তব্যে জগলুল হায়দার এমপি বলেন-” বর্তমান সরকার শিক্ষা বন্ধাব সরকার, শেখ হাসিনা সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন হয়। স্বাধীনতা শিক্ষক পরিষদের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই স্বাধীনতার মাসে আমি একটাই বার্তা আপনাদের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সর্বস্তরে পৌছায়ে দিতে চাই স্মার্ট বাংলাদেশ বির্নিমানের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কের দুর্বার গতিতে এগিয়ে চলেছে।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৫ম বারের মত বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য আপনারা সবাই নৌকার পক্ষে জনমত গড়ে তুলবেন।
শেখ হাসিনার হাতে থাকলে দেশ
পথ হারাবে না বাংলাদেশ।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d