শ্যামনগর মাননীয় এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করতে ব্রিজ নির্মাণে ঠিকাদার কর্তৃক বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন । - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শ্যামনগর মাননীয় এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করতে ব্রিজ নির্মাণে ঠিকাদার কর্তৃক বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন ।

শ্যামনগর মাননীয় এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করতে ব্রিজ নির্মাণে ঠিকাদার কর্তৃক বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন ।

ডেস্ক রিপোর্ট গণ টেলিভিশন।

আর কতদিন অপেক্ষা করতে হবে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি বেরা মোল্লারহাট হতে খাগড়াঘাট কওসার গাজীর বাড়ি রাস্তায় ৩৫০ চেইনেজে ২০ মিঃ গার্ডার ব্রিজ নির্মাণ প্রকল্প নির্মাণ মূল্য ১,২০,৬০,০১৮.৩৮ টাকা যার পান ২৪/০৪/২০১৯ ইং তারিখ শ্যামনগর উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোল্লা ইঞ্জিনিয়ারিং, প্রোপাইটার মোঃ নূরুল হক মোল্লার ভাড়া করা লাইসেন্স মেসার্স জাকাউল্লাহ এন্ড, ব্রাদার্স, জীবননগর, চুয়াডাঙ্গা নামে। কাজটি শেষ করার কথা ছিল সিডিউল অনুযায়ী ২৩/০৪/২০২০।ঠিকাদারী প্রতিষ্ঠান প্রোপাইটার মোহাম্মাদ নুরুল হক মোল্লা বিভিন্ন অজুহাতে ব্রিজের কাজ টি বিগত ৩ বছর স্বেচ্ছায় কাজ বন্ধ রাখলে ব্রীজ সংশ্লিষ্ট কয়েক গ্রামের মানুষ বারবার ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রোপাইটারের কাছে অনুরোধ করলেও অদ্যবধি কাজ শুরু করেন নাই। কাজ শুরু না করলে এলাকাবাসী বিভিন্ন মাধ্যমে উপজেলা প্রকৌশলী ভারপ্রাপ্ত মোঃ জাকির হোসেন নির্বাহী প্রকৌশলী নারায়ণ চন্দ্র অতিরিক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুলনা অঞ্চল রতন বাবু, প্রকল্প পরিচালক বৃহত্তর খুলনা অঞ্চল অঅবকাঠামো উন্নয়ন মোঃ রেজাউল করিম মহোদয় কে বারবার জানানো সত্বেও শ্যামনগরের অধিকাংশ কাজ নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এবং দীর্ঘদিন ধরে ফেলে রাখা একাধিক কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোল্লা ইঞ্জিনিয়ারিং এর মালিক মোহাম্মাদ নুরুল হক মোল্লা, কথিত আছে চুয়াডাঙ্গা জীবননগর এর জাকাউল্লার কাছ থেকে লাইসেন্স ভাড়া নিয়ে কাজ করে থাকেন। এই ব্রীজটি দীর্ঘ তিন বছর ফেলে রাখায় রড গুলো মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। এই রড দিয়ে ঢালাই দেওয়া হয় তাহলে ব্রিজটি অচিরেই নষ্ট হবে এবং সরকারের আর্থিক ক্ষতি হবে। সুতরাং ব্রিজ টি যাতে দ্রুত মানসম্পন্ন নির্মাণ সামগ্রী দিয়ে নির্মাণ কাজ শুরু করে সেজন্য এলাকাবাসী সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রধান প্রকৌশলী, মাননীয় সংসদ সদস্য মহোদয় এবং মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় কে। দীর্ঘদিন ব্রীজটির কাজ বন্ধ রাখায় সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীর দপ্তর এর বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুঁসে ওঠে মানববন্ধন করেছে।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d