সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে প্রাইমারি স্কুলের রাস্তা।  - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে প্রাইমারি স্কুলের রাস্তা। 

সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে প্রাইমারি স্কুলের রাস্তা। 

সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে প্রাইমারি স্কুলের রাস্তা।

সৈয়দ মমিনুর রহমান।

শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের নতুন ঘিরী ৯৩ নাম্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটিমাত্র রাস্তা দীর্ঘ কয়েক বছরের মধ্যে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ইটের তৈরি রাস্তাটি প্রাইমারি স্কুলের বাচ্চারা সহ অত্র এলাকার কয়েক হাজার হাজার মানুষের একমাত্র চলাচলের পথ। অর্থাৎ রাস্তাটি বহু বছর জরাজীর্ণ অবস্থায় থাকলেও নেয়া হয়নি, সংস্কার বা উন্নয়নের কোন পদক্ষেপ। বাংলাদেশে সর্বত্র উন্নয়ন হলেও ৮ নাম্বার টেংরাখালী এই নতুন ঘিরী ৯৩ নাম্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ সংস্কার না হওয়ায় শত শত বাচ্চাদের দেখা দিয়েছে চরম দুর্ভোগ। স্থানীয় বাসিন্দারা জানান বর্ষা মৌসুমে রাস্তাটি দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়ছে। রাস্তার ইট উঠে বড় বড় গর্তে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে রাস্তার উপরে হাঁটু সমান পানি থাকে। সে ক্ষেত্রে যানবাহন তো দূরের কথা রাস্তা দিয়ে মানুষ হেঁটে চলাচল করতে পারে না।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d