সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরা বিকাশ প্রতারক চক্রের মূল হোতা ফরিদপুরের রিপন আটক, ।
মোঃ ফরিদ উদ্দিন আহমেদ।
দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বিকাশ একাউন্ট থেকে হ্যাকিংয়ের মাধ্যমে গ্রাহকদের টাকা বিভিন্ন কৌশলে হাতিয়ে নিয়েছে। কিন্তু এ বিষয়ে কেউ থানা পুলিশের সাহায্য নিত না গত কয়েকদিন পূর্বে একজন ভিকটিমের ৩০,০০০/- টাকা হাতিয়ে নিলে উক্ত ভিকটিম থানায় নিয়মিত মামলা করে। উক্ত মামলার সূত্র ধরে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোঃ ইকবাল হোসেন মহোদয়ের নেতৃত্বে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল উক্ত সংঘবদ্ধ প্রতারক চক্রকে সনাক্তকরণ পূর্বক সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখা, সাতক্ষীরা এর সমন্বয়ে একটি চৌকস টিম কর্তৃক ফরিদপুর জেলাধীন ভাঙ্গা থানা এলাকা থেকে প্রতারক চক্রের মূল হোতা মোঃ রিপন (২৪), পিতা- মোঃ সিরাজ মিয়া, সাং- মালিগ্রাম, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর কে আটক করা হয় এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩০,০০০ টাকা উদ্ধার ও প্রতারণার কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল জব্দ করে প্রতারক রিপন মিয়া কে জেলহাজতে প্রেরণ করে তার সকল সহযোগীকে গ্রেফতার করার চেষ্টা চলছে।
Leave a Reply