
কালিগঞ্জে যৌন হয়রানীর মামলায় ১ যুবক আটক
স্থানীয় সূত্রেঃ
পাঁচ বছরের ১ শিশুকে যৌন হয়রানি ও নির্যাতনের মামলায় অভিজিৎ নন্দী নামে ১ যুবককে আটক করেছে পুলিশ। আটকৃত যুবক সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুসুড়ি গ্রামের কিনু নন্দীর ছেলে। অভিযোগকারী যৌন হেনেস্তার শিকার শিশুটির পিতা প্রদীপ কুমার ঘোষের অভিযোগের প্রেক্ষিতে তাকে শুক্রবার (১২জুন) বাড়ি থেকে আটক করা হয়। ঘটনাটি ১ মাস আগের হওয়ায় বিষয়টি নিয়ে নানান গুঞ্জন ,আলোচনা সমালোচনার ঝড় বইছে। থানায় অভিযোগের সূত্র থেকে জানা যায়
পাটকেলঘাটা থানার চোমরখালী এলাকার নিতাই চন্দ্র ঘোষের ছেলে প্রদীপ কুমার ঘোষ একটি এনজিও তে চাকরির সুবাদে দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুষুড়ি গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তিনি তার স্ত্রী তন্দ্রা রানী ঘোষ (৪২), ছেলে প্রত্যয় (১৮) ও ৫ বছরের শিশু কন্যাকে নিয়ে ঘুসুড়ি গ্রামের বিশ্বনাথ দে’র বাড়িতে বসবাস করছিলেন। অভিযোগ সূত্রে গত ৫ এপ্রিল দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শিশুটি তার মায়ের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় ঘুষুড়ি গ্ৰামের কিনু নন্দীর ছেলে অভিজিৎ (২৩), একই পুকুরে গোসল করছিল।
পরবর্তীতে শিশুটির মা তাকে বাড়িতে যেতে বললে সে পুকুরে অবস্থান করছিল। কিছুক্ষণ পর শিশুটির চিৎকার শুনে তার মা পুকুর ঘাটে গিয়ে দেখতে পান, অভিযুক্ত অভিজিৎ সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে। পরে শিশুটির কাছে জানতে চাইলে সে ঘটনার বিষয়ে তার মাকে বিস্তারিত জানায়। ঘটনাটি প্রথমে লোকলজ্জার ভয়ে গোপন রাখা হলেও পরবর্তীতে এলাকায় জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত অভিজিৎকে বাড়িতে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় অভিজিৎকে পুলিশ আটক করে থানায় এনে মামলায় গ্রেফতার দেখানো হয়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply