সানন্দবাড়ীতে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সানন্দবাড়ীতে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু

সানন্দবাড়ীতে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু

সানন্দবাড়ীতে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুর

মোঃ মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পাটাধোয়া পাড়া গ্রামে ব্রহ্মপুত্রের ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

সোমবার( ৩১ জুলাই) সানন্দবাড়ী বাজার থেকে ২ কিঃমিঃ পশ্চিমে পাটাধোয়া পড়া এলাকায় জিও ব্যাগ ড্যাম্পিং কাজ শুরু হয়।

বালুভর্তি জিও ব্যাগ ড্যাম্পিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে
চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক রেজাউল করিম লাভলুর সঞ্চালনায় ও দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও জামালপুরে ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান হোসেন (সোলাই), সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী মোঃ মেহেদী আজান, জামালপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী
মোঃ রফিকুল ইসলাম
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম,চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব এম.এ বারী আকন্দ, সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব কবি আজিজুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম, সদস্য বাবুল আক্তার,
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর, বাংলাদেশ আওয়ামী লীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আলহাজ্ব শাহজাহান আকন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি ফখরুল আলম আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল হক,, অসকস-বাংলাদেশ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুশামা,,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়া প্রমূখ।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পাটাধোয়াপাড়া গ্রামের নদী ভাঙ্গন কবলিত ১৬০ মিটার এলাকায় জরুরি ভাবে ১৩২২০ টি জিও ব্যাক ডাম্পিং করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d