সানন্দবাড়ীতে সত্তরোর্ধ বৃদ্ধার পাশে মানবিক পুলিশ ইনচার্জ জোয়াহের হোসেন খান-গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সানন্দবাড়ীতে সত্তরোর্ধ বৃদ্ধার পাশে মানবিক পুলিশ ইনচার্জ জোয়াহের হোসেন খান-গণ টেলিভিশন —————————————–

সানন্দবাড়ীতে সত্তরোর্ধ বৃদ্ধার পাশে মানবিক পুলিশ ইনচার্জ জোয়াহের হোসেন খান-গণ টেলিভিশন —————————————–

উপজেলা প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ২ন; চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশ্চিম পাড়া এলাকার বৃদ্ধা হামেতন বেওয়া ৭০ কে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।

রবিবার (১৮জুলাই) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দ বাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ জোয়াহের হোসেন খান নীজ কক্ষে এই অনুদান তার (হামেতন বেওয়া ৭০এর)হাতে তুলে দেন। তার বাড়ি ৫ নং ওয়ার্ড কারী মোড়ে, স্বামীর নাম, মৃত আসির উদ্দিন ।

সানন্দবাড়ী পিআইসি ইনচার্জ জনাব জোয়াহের হোসেন খান জানান, আমি বিশেষ মাধ্যমে জানতে পারছি বৃদ্ধা হামেতন অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। সহায় সম্বলহীন এই বৃদ্ধা মহিলা শারীরিকভাবে
বয়সের ভারে নুয়ে পরেছেন তিনি।

হাটাচলায় অনুপযোগী হওয়ায় অটো রিক্সা যোগে পুলিশ তদন্ত কেন্দ্রে আসে। আমি তাকে ঈদ সামগ্রী হিসেবে সামান্য চাউল, ডাউল,লবন,তেল,সাবান,মসলা,সেমাই, চেনি, সহ প্রয়োজনীয় জিনিসপত্র দেই।

আমার এই ক্ষুদ্র সহায়তা হয়তো সাময়িক সময়ের জন্য। আমি আশা রাখবো এই বৃদ্ধা হামেতনের জন্য সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিরা যেন স্থায়ী একটা সহায়তার ব্যবস্থা করেন।

অপরদিকে সানন্দ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ বাবুল রানা বৃদ্ধা হামেতনকে ২০ কেজি চাউল ও ১টা শাড়ী কাপড় প্রদান করেন এবং জনপ্রতিনিধিসহ সমাজের সম্মানিত ব্যক্তিদের এরকম মহতী কাজে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d