সাভার প্রতিনিধি
সাভারে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সাভারের আউকপাড়া কনকর্ড মাঠে এই টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়।
সাভার সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান এবং সাভার থানা জিয়া পরিষদের সভাপতি হাজী মো. মনিরুল হক।
খেলাটি দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জমজমাট এই প্রতিযোগিতার মধ্য দিয়ে এলাকার যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার পাশাপাশি মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিকে স্মরণ করা হয়।
Leave a Reply