ডেক্স রিপোর্ট
এক ঝাঁক অদম্য সাহসী তরুণ এর উদ্যোগে রক্তদান শীতার্তদের মাঝে কম্বল, অসহায়ের মাঝে খাদ্য, সৌর বিদ্যুতের মাধ্যমে আলো জ্বালানোর ব্যবস্থা সহ করোনা আক্রান্ত শ্বাসকষ্ট জনিত সমস্যায় অক্সিজেন সেবা দিচ্ছেন শ্যামনগর উপজেলার প্রত্যেকটি গ্রাম থেকে শহরে।
করোনা সংক্রমণের শুরু থেকে দেশে অক্সিজেন সংকট বেড়ে যাওয়ায়।শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংকের সদস্যরা নতুন করে ফ্রী অক্সিজেন সেবা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। মহামারী করোনা সঙ্কট থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে। হট লাইন নাম্বারে
একটি ফোন দিলেই রোগীদের কাছে পৌঁচ্ছে যাচ্ছে ফ্রি অক্সিজেন সেবা- 01749-917603 বিনামূল্যে মানবসেবা করে মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে পরকালীন প্রাপ্তির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
সংগঠনের এডমিন আব্দুল আলিম, সহ অনান্য সদস্য হলে মোকলেছুর রহমান কাজল, আব্দুর রহমান মনি, আবুজার রহমান, মোঃ মুকুল, ওবায়দুল্লাহ, মোঃ ইব্রাহিম, আঃ রহমান, নাজমুল হোসেন, মোঃ মানিক, মোঃ ইয়াসিন আলম, মোঃ রাশেদুল, মোঃ তাহের হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ লিটন, হাসানুর খান, ফারুক হোসেন, মোঃ তুহিন, মাহিউদ্দিন, আশরাফ, আমিনুর, মোঃ আরিফ, বাবু, মোঃ ডালিম, মোঃ সাইফুল ইসলাম, ইয়াসিন আরাফাত, শাহিন, মামুন, রাসেল, মোক্তার, নয়ন, সুজন, শফিক হোসেন প্রমূখ।
Leave a Reply