সৌদির সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদ উদযাপন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সৌদির সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের ফতুল্লায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন মুসল্লিরা।

 

বুধবার (২৭ মে) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকায় অবস্থিত শাহ সুফি মমতাজিয়া মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসা ও জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। একই দিন সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

 

স্থানীয় মুসল্লিরা বলেন, প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হচ্ছে। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ঈদ জামাত শেষে মুসল্লিরা পশু কোরবানি করেন।


সাভার-আশুলিয়াসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আব্দুল গনি বাদল।

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

 

ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার, আশুলিয়াসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাভার থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, বনগাঁও ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক, বনগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, আব্দুল গনি বাদল।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহান আদর্শ নিয়ে হাজির হয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গ করার মাধ্যমে এই উৎসব আমাদের পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও আত্মত্যাগের শিক্ষা দেয়। পবিত্র ঈদের এই আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক।”

 

বিএনপি নেতা আব্দুল গনি বাদল আরও বলেন, “ঈদের আনন্দ শুধু উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে, আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। ঈদের খুশি যেন আমরা সবাই মিলে ভাগাভাগি করে নিতে পারি, সেই আহ্বান জানাই। দেশের এই ক্রান্তিলগ্নে সকল ভেদাভেদ ভুলে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গঠনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

 

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি সাভার-আশুলিয়াবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের অনুরোধ জানান।

সাভার-আশুলিয়াসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আব্দুল গনি বাদল।

সাভার পৌর ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল ইসলাম আরিফ

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে অগ্রিম ঈদ শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, সাভার পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আসন্ন সাভার পৌর নির্বাচনে ৯ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল ইসলাম আরিফ।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ত্যাগ ও আত্মশুদ্ধির মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে এক অনন্য ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে ঈদের এই আনন্দ যেন সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে, এটাই আমার প্রত্যাশা।”

 

তিনি আরও বলেন, “৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি আগামীতে এই ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ নাগরিক সুযোগ-সুবিধা সম্বলিত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

 

শুভেচ্ছা বার্তার শেষাংশে আশরাফুল ইসলাম আরিফ সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে যেন সবাই নিজ নিজ এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ান, যাতে করে সবাই মিলে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারেন। সবাইকে অগ্রিম “ঈদ মোবারক”।

সাভার পৌর ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল ইসলাম আরিফ

সহকর্মী এক পুলিশ কনস্টেবলের ঘর থেকে ফুসলিয়ে এনে বিয়ে ও কিছুদিন পর স্ত্রীকে তালাক দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে মিজানুর রহমান (২৯) নামে অপর এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, পরবর্তীতে মামলা প্রত্যাহারের শর্তে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তালাকপ্রাপ্তা স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে নতুন করে মামলা করা হয়েছে।

সোমবার (২৫ মে) শেরপুরের নালিতাবাড়ী থানায় প্রতারণার শিকার ২৩ বছর বয়সী ওই ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ওই তরুণীর বাড়ি ময়মনসিংহের শম্ভুগঞ্জের মুক্তিযোদ্ধা বাজার এলাকায়। অন্য দিকে অভিযুক্ত পুলিশ কনস্টেবল মিজানুর রহমানের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার তাম্বুলিটোলা গ্রামে।

 

মামলার বিবরণী থেকে জানা যায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায় কর্মরত থাকাকালীন সময়ে সহকর্মী এক কনস্টেবলের স্ত্রীর ওপর নজর পড়ে মিজানের। একপর্যায়ে ওই তরুণীকে বিভিন্নভাবে ফুসলিয়ে তার চার বছর বয়সী কন্যাসন্তানসহ ২০২৩ সালের ৭ জুলাই বিয়ে করেন কনস্টেবল মিজানুর। তবে বিয়ের পর প্রায় দেড় বছর সংসার করার পর, গত ২০২৫ সালের ২৯ জানুয়ারি তিনি তার এই স্ত্রীকে তালাক দেন। আকস্মিক এই ঘটনার পর ভুক্তভোগী তরুণী মিজানুরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে কনস্টেবল মিজানুর রহমান পুলিশ বিভাগ থেকে সাময়িকভাবে বরখাস্ত হন।

 

বিভাগীয় ব্যবস্থা ও মামলার মুখোমুখি হওয়ার পর সম্প্রতি বরখাস্ত হওয়া কনস্টেবল মিজানুর মোবাইল ফোনের মাধ্যমে পুনরায় তার তালাকপ্রাপ্তা স্ত্রীর সঙ্গে যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবারও বিয়ে করার প্রলোভন দেখিয়ে গত ৯ মে ওই তরুণীকে নিয়ে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা গ্রামে তরুণীর নানাবাড়িতে আসেন তিনি। সেখানে রাতে নতুন করে বিয়ের আশ্বাস দিয়ে আদালতের চলমান মামলাটি প্রত্যাহার করার জন্য তরুণীকে চাপ দেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তবে পরদিন সকালেই মিজানুর কোনো সিদ্ধান্ত না জানিয়ে কৌশলে নানাবাড়ি থেকে বের হয়ে আত্মগোপনে চলে যান।

 

পরবর্তীতে ভুক্তভোগী তরুণী সোমবার নালিতাবাড়ী থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে।

 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান মামলার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানান, ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত কনস্টেবল পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সমস্ত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সহকর্মীর স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে, তালাকের পর ফের বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম বাবু

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. কামরুল ইসলাম বাবু। তিনি এক শুভেচ্ছা বার্তায় সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

 

মো. কামরুল ইসলাম (বাবু) কামরুল এগ্রো অ্যান্ড ফিশারিজ এবং কামরুল রিয়েল এস্টেট ডেভেলপারস-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজের সাথে জড়িত রয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন:

“ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ধৈর্যের শিক্ষা নিয়ে হাজির হয়। এই উৎসবের মূল বাণী হলো—নিজের ভেতরের অহংকার ও হিংসা-বিদ্বেষ বিসর্জন দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ঈদের এই আনন্দ ও ত্যাগের চেতনা যেন আমাদের ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে প্রতিফলিত হয়।”

 

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ যেন শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। আমাদের চারপাশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে নিতে হবে। তবেই ঈদের প্রকৃত সার্থকতা ফুটে উঠবে।”

 

পরিশেষে তিনি দেশবাসী সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং একটি আনন্দঘন ও নিরাপদ ঈদ কাটানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

ঈদ মোবারক!

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম বাবু

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক মামুনকে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন

 

মোঃ আশরাফুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাংবাদিক আল মামুন জীবনকে হত্যার হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালা’জ করার প্রতিবাদে ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেফতারে’র দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন স্থানীয় সাংবাদিক ও সুধীসমাজ।

 

সোমবার (২৫মে) দুপুরে উপজেলার চৌরাস্তায় বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচী পালিত হয়।

বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এস এম মশিউর রহমান, সাবেক সভাপতি জুলফিকার আলী শাহ, প্রবীণ সাংবাদিক এন এম নুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, সাংবাদিক রাজিউর রহমান জেহাদ রাজু, বাংলানিউজ২৪-এর প্রতিনিধি রাসেল রানা মেহেদী।

 

এছাড়া আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরনবী, সাংবাদিক হাসান আলী, জিয়াউর রহমান ও আব্দুল মোমেন সহ অন্যান্যরা।

 

বক্তারা জানান, ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানা গত ১১ মে পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক হন। পরদিন ১২ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।

 

এই খবরটি সাংবাদিক আল মামুন জীবন তার পত্রিকা ও ব্যক্তিগত ফেসবুক পেজে প্রকাশ করেন। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে গত ১৯ মে দুপুরে মুঠোফোনে সাংবাদিক আল মামুন জীবনকে হত্যার হুমকি দেন এবং তার বাবা-মাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন জুয়েল রানা। এই ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক মামুনকে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন

হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ

 

মুজাহিদ শেখ,স্টাফ রিপোর্টারঃ

 

মাগুরা সদর উপজেলার ৫নং হাজরাপুর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় এসেছেন তরুণ ছাত্রনেতা ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজ। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ের রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় বর্তমানে তিনি এলাকার তরুণ প্রজন্মের কাছে প্রথম পছন্দ ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

 

ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে দীর্ঘকাল ধরে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তিনি ২০১২ সালে হাজরাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন। পরবর্তীতে ২০১৭ সালে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সহ-সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত সরকারের আমলে একাধিক রাজনৈতিক মামলার শিকার হলেও রাজপথের আন্দোলন-সংগ্রামে তিনি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছেন।

 

বিশেষ করে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এই শিক্ষার্থী সাধারণ ছাত্রদের সাথে নিয়ে ঢাকার রাজপথে একদফা আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দেন। আন্দোলন চলাকালে পুলিশি হামলায় টিয়ারশেল ও রাবার বুলেটে তিনি গুরুতর আহত হন। ৫ আগস্টের পর থেকে তিনি আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনে নিরলস কাজ করছেন। বর্তমানে তিনি সামাজিক সংগঠন “আমরা জুলাই যোদ্ধা”-র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এবং মাগুরা জেলা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী সাইমুম সিরাজ এসএসসি ও ডিপ্লোমা শেষে ২০২৪ সালে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন এবং বর্তমানে এমএসসিতে অধ্যয়নরত আছেন।

 

হাজরাপুর ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজ বলেন:

 

“আমি সাধারণ মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই। দরিদ্র শিক্ষার্থীদের কর্মসংস্থান, ইউনিয়ন পরিষদকে হয়রানিমুক্ত করা, নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া, কৃষি উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য। ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক ঘিরে শিল্প-কারখানা ও কর্মসংস্থান সৃষ্টি, খাল-নদী খনন এবং কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূর করতে আমি বাস্তবসম্মত পদক্ষেপ নেব। ইউনিয়নবাসীর সেবা করার জন্য আমি সবার দোয়া ও একটিবার সুযোগ কামনা করছি।”

 

 

এলাকার সাধারণ ভোটার ও তরুণদের মতে, একজন উচ্চশিক্ষিত, পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং রাজপথের লড়াকু সৈনিক হিসেবে কাজী সাইমুম সিরাজ হাজরাপুর ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়নে সবচেয়ে যোগ্য নেতৃত্ব হতে পারেন।

হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আগামীকাল দেশে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনটি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।

 

তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন। সেখানে থেকে প্রধানমন্ত্রী যাবেন শেরেবাংলা নগরে—এখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং ফাতিহা পাঠ করবেন।’

 

অতিরিক্ত প্রেসসচিব জানান, শেরেবাংলা নগর থেকে প্রধানমন্ত্রী গুলশানের বাসায় যাবেন। এরপর দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ (প্রীতিভোজ) অনুষ্ঠানে যোগ দেবেন।

ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে আবারও ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে।

 

বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যমুনা টেলিভিশনকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেওয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটি লালন-পালন করা হবে।

 

এর আগে, অ্যালবিনো জাতের এ মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায়, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ট্রাম্প।

 

অদ্ভুত নামের জন্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই বিরল অ্যালবিনো জাতের মহিষটি। তবে, ভাইরাল হওয়ার আগেই ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্পকে ৫৫০ টাকা কেজি দরে কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির।

 

এরপর মহিষটিকে দেখতে শিশু-কিশোরর যুবকরাই নন, অনেক নারীরাও এসেছিলেন। বরিশাল, কুমিল্লাসহ দূরবর্তী জেলা থেকেও এসেছিল। অনেকে কিনতে না পেরে হতাশাও ব্যক্ত করেন সেসময়।

 

এমনকি, আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। এএফপি থেকে রয়টার্স প্রায় সকল আন্তর্জাতিক গণমাধ্যমেই জায়গা পেয়েছে এই ভাইরাল মহিষটি।

সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘুরমুখো মানুষের চাপ বেড়েছে। তবে এবার যাত্রীদের মধ্যে স্বস্তি দেখো গেছে।

 

আজ বুধবার (২৭ মে) টার্মিনাল ঘুরে এই চিত্র দেখা গেছে।

 

সরেজমিনে দেখা যায়, নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে ঘাট ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। সার্বিক পরিবেশ নিয়ে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।

 

এদিকে, নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ভাড়ার তালিকা না টানানোসহ নানান অনিয়মের কারণে বেশ কয়েকটি লঞ্চ কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে।

 

প্রসঙ্গত, যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৭ মে) বাংলাদেশে উদযাপিত হবে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মুসলমানরা সকালে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে পালন করবেন কোরবানির ঈদ।

শেষ মুহূর্তে সদরঘাটে যাত্রীদের চাপেও ঈদযাত্রায় স্বস্তি

আগামীকাল বৃহস্পতিবার (২৭ মে) দেশে উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে জামাতের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে প্রস্তুতিও সেরে নেওয়া হয়েছে।

 

জাতীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। আবহাওয়া প্রতিকূল থাকলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

 

বরাবরের মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতের সময় সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের দুটি জামাত হবে; প্রথমটি সকাল ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয়টি ৮টা ৩০ মিনিটে।

 

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।

 

রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) ঈদের জামাত হবে ৩টি। প্রথম জামাত সকাল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে। গুলশান সোসাইটি জামে মসজিদে সকাল ৮টায় হবে ঈদের জামাত।

 

এছাড়া, ঢাকা মহানগরীর শতাধিক ঈদগাহে এবং দেড় হাজারের বেশি মসজিদে ঈদের সকালে জামাতের আয়োজন থাকছেই।

ঢাকায় কোথায় কখন ঈদ জামাত

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটিতে অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে রাজধানী ঢাকা। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে লাখো মানুষ রাজধানী ছেড়ে গ্রামের পথে যাওয়ায় কমে গেছে যানবাহনের চাপ। ফলে ব্যস্ত নগরীর চিরচেনা যানজট থেকে মিলছে স্বস্তি।

 

বুধবার (২৭ মে) সকাল থেকে রাজধানীর মিরপুর, বনানী, মোহাম্মদপুর, ফার্মগেট, মগবাজার ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে তুলনামূলক ফাঁকা সড়ক। সাধারণ সময় যেখানে দীর্ঘ যানজট আর গাড়ির ধীরগতির কারণে মানুষের ভোগান্তি থাকে, সেখানে এখন অনেক রাস্তায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

 

ঈদুল আজহা উপলক্ষে সরকার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে এই দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে গত ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে অফিস খোলা রাখা হয়েছিল।

 

সরকারি ছুটি শেষে আগামী ১ জুন সোমবার থেকে অফিস-আদালত, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরবে।

 

রাজধানীবাসীর অনেকে বলছেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদের এই সময়টাতেই ঢাকায় সবচেয়ে বেশি স্বস্তিতে চলাচল করা যায়। কম যানজটের কারণে অল্প সময়েই এক এলাকা থেকে অন্য এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে।

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

সৌদির সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের ফতুল্লায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন মুসল্লিরা।

 

বুধবার (২৭ মে) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকায় অবস্থিত শাহ সুফি মমতাজিয়া মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসা ও জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। একই দিন সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

 

স্থানীয় মুসল্লিরা বলেন, প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হচ্ছে। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ঈদ জামাত শেষে মুসল্লিরা পশু কোরবানি করেন।

সৌদির সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদ উদযাপন

ঢাকার আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে স্বাস্থ্য অধিদফতর। একই সঙ্গে হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ড ২ সিলগালা করা হবে।

 

বুধবার (২৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (ডিজি) ডা, জাহিদ রায়হান এ তথ্য জানান।

 

তার মতে, পোস্ট অপারেটিভ থেকে এনআইসিইউতে নেওয়ার প্রক্রিয়ায় ত্রুটি থাকতে পারে। আর হাসপাতাল কতৃপক্ষের গাফিলতি ছিল কি না বিস্তারিত জেনে জানাবেন বললেন তিনি।

 

গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালটির নবজাতক ওয়ার্ডে একসঙ্গে ছয় শিশুর মৃত্যু হয়। আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে এ তথ্য নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালে গুরুতর আহত আরও নবজাতক থাকার কথা জানানো হয়।

 

উল্লেখ্য, এই ঘটনার কারণ ও অব্যবস্থাপনার তদন্তে উচ্চপর্যায়ের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর ।

আদ্‌-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ৩ দিনের মধ্য তদন্ত প্রতিবেদন, ওয়ার্ড সিলগালা করা হবে

ঢাকা জেলা উত্তর সহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মাহাফুজ ইকবাল।

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা জেলা উত্তরসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাহাফুজ ইকবাল

 

এক শুভেচ্ছা বার্তায় ছাত্রদল নেতা মাহাফুজ ইকবাল বলেন, “ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির এক অনন্য বার্তা নিয়ে হাজির হয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই এই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত।”

 

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, বিশেষ করে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের অন্যতম লক্ষ্য। ত্যাগের এই মহান আদর্শকে ধারণ করে সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

“ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে আমি দেশবাসী ও সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা— ঈদ মোবারক। সবার জীবন আনন্দ, শান্তি ও সাফল্যে ভরে উঠুক।”

— মোঃ মাহাফুজ ইকবাল, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা উত্তর ছাত্রদল।

 

পরিশেষে, তিনি সবার সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন এবং উৎসবের দিনগুলোতে সবাইকে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার অনুরোধ জানান।

ঢাকা জেলা উত্তর সহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মাহাফুজ ইকবাল

সাভার ও আশুলিয়াবাসীসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা গোলাম হোসাইন ডালিম

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাভার ও আশুলিয়াবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক গোলাম হোসাইন ডালিম।

 

সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাভার থানা যুবদলের সাবেক সভাপতি গোলাম হোসাইন ডালিম এক শুভেচ্ছা বার্তায় এই ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন। একই সাথে তিনি ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এবং গণ টেলিভিশন লিমিটেডের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এলাকায় একজন ‘ক্লিন ইমেজের’ রাজনীতিবিদ হিসেবে পরিচিত এই নেতা ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আযহার সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় গোলাম হোসাইন ডালিম বলেন,

“ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মোৎসর্গ ও সহমর্মিতার শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গ করার এই উৎসবের মূল চেতনাই হলো মানুষের কল্যাণ। আমি সাভার ও আশুলিয়ার প্রতিটি ঘরে এবং সারা দেশের মানুষের জীবনে এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ার কামনা করি।”

 

তিনি আরও যোগ করেন, ঈদের এই আনন্দ যেন সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই সমানভাবে উপভোগ করতে পারে, সেই লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে দেশবাসীর সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এই বিএনপি নেতা।

সাভার ও আশুলিয়াবাসীসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা গোলাম হোসাইন ডালিম

ঢাকা জেলা উত্তর সহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন তমিজ উদ্দিন তানভীর

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা জেলা উত্তরসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন তানভীর।

 

এক শুভেচ্ছা বার্তায় ছাত্রদল নেতা তানভীর বলেন, “ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির এক অনন্য বার্তা নিয়ে হাজির হয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই এই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত।”

 

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, বিশেষ করে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের অন্যতম লক্ষ্য। ত্যাগের এই মহান আদর্শকে ধারণ করে সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

“ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে আমি দেশবাসী ও সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা— ঈদ মোবারক। সবার জীবন আনন্দ, শান্তি ও সাফল্যে ভরে উঠুক।”

— মোঃ তমিজ উদ্দিন তানভীর, সভাপতি, ঢাকা জেলা উত্তর ছাত্রদল।

 

পরিশেষে, তিনি সবার সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন এবং উৎসবের দিনগুলোতে সবাইকে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার অনুরোধ জানান।

ঢাকা জেলা উত্তর সহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন তমিজ উদ্দিন তানভীর

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d