হবিগঞ্জ বানিয়াচংয়ে এতিম ছাত্রদের মাঝে পুলিশ সুপারের ইফতার সামগ্রী বিতরণ। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
হবিগঞ্জ বানিয়াচংয়ে এতিম ছাত্রদের মাঝে পুলিশ সুপারের ইফতার সামগ্রী বিতরণ।

হবিগঞ্জ বানিয়াচংয়ে এতিম ছাত্রদের মাঝে পুলিশ সুপারের ইফতার সামগ্রী বিতরণ।

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ

হবিগঞ্জের বানিয়াচংয়ে পবিত্র মাহে রমজানে বানিয়াচং থানার বিভিন্ন মাদ্রাসায় এতিম ছাত্রদের মাঝে পুলিশ সুপার ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
২৪ এপ্রিল শনিবার বিকাল ২ ঘটিকার সময় বানিয়াচং সদরের কালিকাপাড়ায় অবস্থিত আল-জামিয়াতুল মাদানিয়া আল-ইসলামীয়া মাদ্রাসায় ৫০ জন এতিম ছাত্রদের মাঝে পধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম, পিপিএম। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাছেত আজাদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ওসি তদন্ত প্রজিত কুমার দাশ, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, দৈনিক আমার হবিগঞ্জ এর বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং প্রেসক্লাবের প্রচার সম্পাদক এস এম খলিলুর রহমান রাজু, এস আই আব্দু ছাত্তার, মাওলানা মশিউর রহমান, মাওলানা রিয়াদ আল আসাদসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। বানিয়াচং থানার আয়োজনে প্রর্যায়ক্রমে উপজেলার মোট ৮টি মাদ্রসায় এতিম ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম,পিপিএম বলেছেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম । ইসলাম ধর্মে জঙ্গীবাদ, জ্বালাও পোড়াও, দাঙ্গাসহ কোন প্রকার অপরাধকে সমর্থন করেনা। তাই ইসলাম ধর্মসহ সমাজ ও আইনের চোঁখে অপরাধ হয় এমন সকল কর্মকান্ত থেকে নিজেকে বিরত রাখতে হবে। তিনি আরো বলেন হবিগঞ্জ হচ্ছে শিল্প উন্তত ও শান্তির জেলা। আর এ জেলাকে আরো এগিয়ে নিতে সবাইকে একযুগে কাজ করতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d