হবিগঞ্জ বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযান সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত ১৪ আসামী গ্রেফতার -গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
হবিগঞ্জ বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযান সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত ১৪ আসামী গ্রেফতার -গণ টেলিভিশন

হবিগঞ্জ বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযান সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত ১৪ আসামী গ্রেফতার -গণ টেলিভিশন

এস এম খলিলুর রহমান (রাজু) হবিগঞ্জ জেলা ॥ হবিগঞ্জ বানিয়াচংয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্তসহ ১৪ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে। ২৬ জুলাই রবিবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলশ সুপার পলাশ রঞ্জন দে’র দিকনির্দেশনায় ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন’র নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাচ্চু মিয়া (৩৮), জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামী বজলু মিয়া (৩৫) ও ডাকাতি মামলার পলাতক আসামী জাহাঙ্গীর মিয়া এবং ধর্তব্য অপরাধ নিবারণকল্পে ১১ (এগার) জন আসামীকে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মোতাবেক গ্রেফতার করে, সর্বমোট-১৪(চৌদ্দ) জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, দাঙ্গা, মারামারি রোধসহ আইন-শৃঙ্খলার উন্নয়নে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d