হাতীবান্ধায় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়িক আটক - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
হাতীবান্ধায় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়িক আটক

হাতীবান্ধায় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়িক আটক

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের
হাতীবান্ধায় ভারতীয় নিষিদ্ধ ১৮ বোতল ফেনসিডিলসহ হাসান খান শান্ত (২৯) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। এ সময় একটি ১৫০ সিসির পালসার গাড়ি জব্দ করা হয়।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে আটককৃতদের লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে হাতীবান্ধা উপজেলায় তিস্তা ব্যারাজের ১ নং গেটের পুলিশ সেন্ট্রি পোষ্টের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।

মাদক ব্যবসায়িক শান্ত নীলফামারী জেলার ডোমার উপজেলার ছোট রাউতা এলাকার মৃত আকরাম খানের ছেলে।

এ বিষয়ে হাতীবান্ধা দোয়ানী পুলিশ ফাড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলার তিস্তা ব্যারাজের ১ নং গেটের পুলিশ সেন্ট্রি পোষ্টের সামনে অভিযান চালিয়ে হাসান খান ওরফে শান্তকে একটি বাইকসহ আটক করে পুলিশ। এ সময় শান্ত বাইক রেখে দৌড় পালাবার চেষ্টা করলেও উপস্থিত পুলিশ সদস্যরাও ধাওয়া করে অবশেষে তাকে আটক করে এবং তার শরীরে তল্লাশী চালিয়ে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এছাড়া তার ব্যবহৃত ১৫০ সিসির কালো রংয়ের পালসার বাইক জব্দ করে পুলিশ। যার রেজিঃ নং-নীলফামারী-ল-১১-৪৮২৫

এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়েরের পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d