হাতীবান্ধায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক-গন টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
হাতীবান্ধায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক-গন টেলিভিশন

হাতীবান্ধায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক-গন টেলিভিশন

মোঃ শাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ মো.এরশাদুল ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটকৃত এরশাদুল ইসলাম ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি এলাকার হাবিবুর রহমানের ছেলে।

সোমবার(১২ জুলাই) দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে ওই দিন ভোর সাড়ে ৫টার দিকে ওই উপজেলার বনচৌকি এলাকা থেকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করে পুলিশ।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে হাতীবান্ধা থানার এসআই মো. ইব্রাহীম খলিলের নেতৃত্বে একদল পুলিশ ওই উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজাসহ এরশাদুল ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
পরে হাতীবান্ধা থানায় এনে আটক মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯(ক) ধারায় মামলা রুজু করেন।

হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আটক মাদক ব্যবসায়ী এরশাদুল ইসলামকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d