
খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টুর মতো নেতা আর আসবে না: হাজী মোঃ রাকিব হাসান গফুর
রাকিবুল ইসলাম রঞ্জু:
সাভার আশুলিয়া ও ঢাকা জেলার রাজনীতিতে খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টুর অবদান ও আদর্শের কথা স্মরণ করে বিশেষ মন্তব্য করেছেন সাভার থানা জিয়া মঞ্চের সভাপতি ও আসন্ন বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ রাকিব হাসান গফুর। তিনি বলেন, সময়ের আবর্তে এই অঞ্চলে অনেক নেতারই আসা-যাওয়া হবে, কিন্তু ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি, মরহুম খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টুর মতো জনদরদী ও ত্যাগী নেতা আর দ্বিতীয় কেউ আসবে না।
সাভার-আশুলিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গণ টেলিভিশনের সাথে আলাপকালে, হাজী মোঃ রাকিব হাসান গফুর বলেন, “নেতৃত্বের পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। অনেক নেতা অতীতে এসেছেন এবং ভবিষ্যতেও আসবেন। কিন্তু বিল্টু ভাইয়ের যে বলিষ্ঠ নেতৃত্ব এবং সাধারণ মানুষের প্রতি যে ভালোবাসা ছিল, তা সত্যিই বিরল। জনগণের হৃদয়ে তিনি যে স্থান করে নিয়েছেন, তা অন্য কারও পক্ষে অর্জন করা প্রায় অসম্ভব।”
তিনি আরও উল্লেখ করেন যে, জনগণের আস্থার প্রতীক হিসেবে খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। বিল্টুর অভাব সাভার ও আশুলিয়ার আপামর জনসাধারণ সবসময় অনুভব করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
Leave a Reply