।
সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ফরিদপুরের করোনা পরিস্থিতি অবনতির দিকে ধাবিত হয়! প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সেই সাথে বাড়ছে মৃত্যুর মিছিল।
বাংলাদেশের প্রথম করোনা আক্রান্ত যখন রোগী শনাক্ত হয় শুরু থেকে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ফরিদপুরের করনা পরিস্থিতি খুব একটা খারাপ ছিল না কিন্তু বর্তমান সময়ে ভারতীয় ভেরিয়েন্ট বাংলাদেশে আসার পরে ফরিদপুরের করোনা পরিস্থিতি অবনতি হতে শুরু করে।
যার কারণে ফরিদপুর জেলায় কঠোর লকডাউন দেয়া হয়েছে এবং ফরিদপুরের অন্তর্গত সদরপুর উপজেলা আগামীকাল থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
বিগত কয়েকদিনের covit-19 পরিস্থিতি যদি তুলে ধরি তাহলেই বোঝা যায় যে ফরিদপুরের করোনা পরিস্থিতি কতটুকু খারাপের দিকে যাচ্ছে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে জেলায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ২৩। মৃত্যুর হার ১ দশমিক ৭৪ এবং সুস্থতার হার ৯০ দশমিক ৭১।
Leave a Reply