নওগাঁয় দুইটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষে নিহত দুইজন- গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নওগাঁয় দুইটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষে নিহত দুইজন- গণ টিভি

নওগাঁয় দুইটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষে নিহত দুইজন- গণ টিভি

মোঃসাইদুল ইসলাম হেলাল
বিশেষ প্রতিনিধি নওগাঁ সদর।

নওগাঁর মান্দায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই আম ব্যবসায়ী নিহত ও ৩ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার সতিহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এসময় ট্রাকে থাকা খলিল প্রামাণিক (৪০) এবং শরিফুল ইসলাম (৩৫) নামে ওই দুই আম ব্যবসায়ী নিহত হয়।

নিহত খলিল রাজশাহী জেলার বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত নিয়াত আলীর ছেলে এবং শরিফুল কুষ্টিয়া জেলার বাসিন্দা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, সকালে উপজেলার ফেরী ঘাট থেকে একটি ট্রাকে করে ৭শ’ বস্তা সিমেন্ট নিয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক দিয়ে নওগাঁ শহরের দিকে যাচ্ছিল। অপরদিকে জেলার সাপাহার থেকে আম নিয়ে আম ব্যবসায়ীরা পিকআপ যোগে আম নিয়ে কুষ্টিয়া জেলার দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে সতীহাট বাজার এলাকায় মুখোমূখী সংঘর্ষে পিকআপ দুমড়ে-মুচড়ে যায়। এসময় পিকআপের ভিতরে থাকা দুই আম ব্যবসায়ীর মৃত্যু হয় ও ৩ জন আহত হয়।

ওসি আরো জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এবং দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d