গাজীপুরের শ্রীপুর মোখলেছুর রহমানের খুনি ঘাতক রুবেল আটক -গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
গাজীপুরের শ্রীপুর মোখলেছুর রহমানের খুনি ঘাতক রুবেল আটক -গণ টেলিভিশন

গাজীপুরের শ্রীপুর মোখলেছুর রহমানের খুনি ঘাতক রুবেল আটক -গণ টেলিভিশন

গাজীপুর জেলা রিপোর্টারঃগাজীপুরের শ্রীপুরে এক দোকানদারকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ সময় ঘাতক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তার নিজ দোকানে এ ঘটনা ঘটে।

নিহত মোখলেছুর রহমান (৩২) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার জামিরাপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় জমি কিনে নিজ বাড়িতে বসবাস করতেন। আটক হওয়া রুবেল (৩০) ঝালকাঠি জেলার রাজাপুর থানার নৈহাটি গ্রামের শামসুল হকের ছেলে।

নিহতের ভাই আনসারুল হক জানান, মোখলেছ শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা লিচু বাগান এলাকায় জাহাঙ্গীর সুপার মার্কেটে মুদি দোকান পরিচালনা করতো। আজ সকালে দোকানে আসার পর সকাল সাড়ে ১০টার দিকে ওই দোকানে ছিনতাইয়ের চেষ্টা করে যুবক রুবেল। এ সময় দোকানদার মোখলেছুর রহমান বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক রুবেলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করে হাসপাতালে নেয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d