মধুপুরে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মধুপুরে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

মধুপুরে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

মধুপুরে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

 

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আমুয়াটা গ্রামে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিবাগত মধ্য রাতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চান্দসী উত্তরপাড়ার নুর ইসলামের ছেলে মো. ইমান আলী ও একই উপজেলার অষ্টচল্লিশা গ্রামের বকুল মন্ডলের ছেলে মাখন মন্ডল।

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ) অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোতালেব হোসেনের নেতৃত্বে একদল ডিবি গোপনে খবর পেয়ে মধুপুর উপজেলার আমুয়াটা গ্রামে অভিযান চালায়। অভিযানে ৮ কেজি গাঁজাসহ ইমান আলী ও মাখন মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d