আলফাডাঙ্গায় রোজাদার পথচারী ও ভ্যান চালকদের মাঝে ইফতার বিতরণ । - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আলফাডাঙ্গায় রোজাদার পথচারী ও ভ্যান চালকদের মাঝে ইফতার বিতরণ ।

আলফাডাঙ্গায় রোজাদার পথচারী ও ভ্যান চালকদের মাঝে ইফতার বিতরণ ।

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সবচেয়ে বৃহৎ ভার্চুয়াল প্লাটফর্ম ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ গ্রুপের পক্ষ থেকে রোজাদার পথচারী ও ভ্যান চালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় আলফাডাঙ্গা সদর বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দিনমজুর, রোজাদার পথচারী ও ভ্যান চালকদের মাঝে এসব ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপ পরিচালনা পর্ষদের সদস্য মো. মনিরুল ইসলাম, মিয়া রাকিবুল, শাহরিয়ার নাজিম শাওন, তরিকুল ইসলাম তৌকির, শাহিদুল ইসলাম কোরবান, গোলাম কিবরিয়া ও মেহেদী হাসান প্রমুখ।

এবিষয়ে হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, ‘করোনার এই সময়ে অনেকেই অর্থ সংকটসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। বিশেষ করে যারা দিনমজুর বা ভ্যান চালক আছেন তাদের আয় কমে এসেছে অর্ধেকে। আবার জীবিকার তাগিদে অনেকের সন্ধ্যা হয় রাস্তাতেই। তাদের কথা বিবেচনায় আমাদের আজকের ক্ষুদ্র আয়োজন। আমরা চেষ্টা করেছি একবেলা তাদের পাশে থাকতে।’

প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের পথচলা। প্রতিষ্ঠার মাত্র ৪ বছরে ইতিমধ্যে গ্রুপটি সামাজিক ও মানবিক কাজ করে আলফাডাঙ্গা উপজেলার সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নাজমুল হাসান নিরব
ফরিদপুর
০১৭১১১৫৩৫৬৬


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d