শ্যামনগরে সার্ভেয়ারের মিথ্যা প্রতিবেদনে প্রতিপক্ষের জমি দখলের চেষ্টা, প্রেসক্লাবে অসহায় যুবকের সংবাদ সম্মেলন। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শ্যামনগরে সার্ভেয়ারের মিথ্যা প্রতিবেদনে প্রতিপক্ষের জমি দখলের চেষ্টা, প্রেসক্লাবে অসহায় যুবকের সংবাদ সম্মেলন।

শ্যামনগরে সার্ভেয়ারের মিথ্যা প্রতিবেদনে প্রতিপক্ষের জমি দখলের চেষ্টা, প্রেসক্লাবে অসহায় যুবকের সংবাদ সম্মেলন।

শ্যামনগরে সার্ভেয়ারের মিথ্যা প্রতিবেদনে প্রতিপক্ষের জমি দখলের চেষ্টা, প্রেসক্লাবে অসহায় যুবকের সংবাদ সম্মেলন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিননিধিঃ
শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি অফিসের সার্ভেয়ার সজল হোসাইন ও প্রতিপক্ষ উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত কেনারাম মন্ডলের পুত্র শিবপদ মন্ডলের বিরুদ্ধে ৫ আগস্ট সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন চন্ডিপুর গ্রামের মৃত অনন্ত কুমার মন্ডলের পুত্র রজনী কান্ত মন্ডল। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, শ্যামনগরে সার্ভেয়ারের মিথ্যা ও বানোয়াট প্রতিবেদনে প্রতিপক্ষরা আমার জমি দখলের চেষ্টায় লিপ্ত আছে। তিনি আরো জানান,আমার পিতা মৃত অনন্ত কুমার মন্ডল চন্ডিপুর মৌজার এস এ ২৫২ খতিয়ানের ২৪৫ ও ২৪৬ দাগ, এবং হাল ৪৪৩ দাগে ৫৩ শতক জমি রেজিস্ট্রি কোবলা করিয়া লন। যাহা আমার পিতার স্ব-নামে রেকর্ড প্রাপ্ত হইয়া সরকারি রাজস্ব পরিশোধ করিয়া ধান্য চাষাবাদের মাধ্যমে শান্তিপূর্ণ ভোগ দখলে আছে। একই গ্রামের শিবপদ গং উক্ত সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করে। এ ঘটনায় তারা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা আদালতে ১৪৫ ধারা মোতাবেক ১১৭৯/২৩ নং পিটিশন মামলা করে। বিজ্ঞ আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শ্যামনগর থানাকে নির্দেশ দেন। সাথে সাথে দখল সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার জন্য শ্যামনগর সরকারি কমিশনার ভূমিকে নির্দেশ দেন। সহকারী কমিশনারের নির্দেশে সার্ভেয়ার সজল হোসাইন সরজমিনে না গিয়ে, মোটা অংকের টাকার বিনিময়ে সম্পূর্ণ মিথ্যা প্রতিবেদন দাখিল করেছেন। নালিশি জমিতে কোন ঘর না থাকলেও বিবাদীদের ঘর রয়েছে মর্মে উল্লেখ করেছেন। যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। বর্তমানে বিবাদী পক্ষ শিবপদ মন্ডল নালিশের জমি দখল করার পায়তারা করছে। এমতাবস্থায় প্রকৃত জমির মালিক বাদীপক্ষ দারুণ নিরাপত্তা হীনতায় ভুগিতেছে। তারা সাংবাদিকদের লিখনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ছবির ক্যাপশন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন রজনী কান্ত মন্ডল


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d