মোঃ ফরিদ উদ্দিন আহমেদ
বিশেষ প্রতিনিধি।
আমরা করবো রক্তদান বাঁচবে দেশের হাজার প্রাণ।
এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে হরিনগর স্বেচ্ছায় রক্তদান সংস্থা রক্ত দানের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়ে মানবিক কাজ করে যাচ্ছে ।যুব সমাজ যখন মাদকের ছোবলে জর্জরিত, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন গেমের মাধ্যমে জুয়া খেলে অন্ধকার জগতে পা বাড়াচ্ছে যুব সমাজ।
হরিনগর স্বেচ্ছায় রক্তদান সংস্থার কিছু উদ্যমী তরুণ তখন নিজেদেরকে মেলে ধরেছে আত্মমানবতার সেবায় হরিনগর স্বেচ্ছায় রক্তদান সংস্থা স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি সুপ্রিয় খাবার-পানি বিতরণ করে চলছে উপকূলীয় এলাকায় যখন পানির জন্য মানুষ হাহা কার করছে তখন হরিনগর স্বেচ্ছায় রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি কে এম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু রায়হান তার সহযোদ্ধাদের নিয়ে উপকূলীয় এলাকায় মুন্সিগঞ্জ হরিনগর কৈখালী সংকটে থাকা তীব্র খাবার সুপ্রিয় পানি বিতরণ করে চলেছে। পবিত্র রমজান মাস ব্যাপী যতদিন উপকূলীয় এলাকায় পানির সমস্যা থাকবে স্বেচ্ছায় রক্তদান সংস্থা মানুষের দুয়ারে দুয়ারে পানি পৌঁছে দেবে।
Leave a Reply