সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি)
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সবুল্ল্যা শিকদার ডাঙ্গী গ্রামের মৃত সেরজন খানের স্ত্রী হাজেরা খাতুন ৫৫ এক ভিক্ষুক কে পূর্ণবাসন করার লক্ষ্যে গত বুধবার বিকেলে সরকারিভাবে চা ও মুদী দোকান প্রধান করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে
উক্ত ভিক্ষুককে স্বাবলম্বি করার লক্ষ্যে চা ও মুদী দোকান প্রধান করা হয়। উপজেলা নির্বাহি অফিসার জেসমিন সুলতানা। উপজেলা সমাজসেবা অফিসার শেখ মোঃসুজাউদ্দিন রাশেদ ও সমাজকর্মী শাহাদাতৎ মোল্লা উপস্থিত থেকে উক্ত ভিক্ষুককে বসত ভিটে সীমানায় দোকান সহ মালামাল বিতরণ করেন। এ নিয়ে উপজেলায় মোট ১৩ পরিবার ভিক্ষাবৃত্তি অভিষাপ থেকে মুক্তি পেল বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। জানা যায় হাজেরা খাতুন এর সংসারে নাবা লক তিন মেয়ে ও এক ছেলে রেখে কয়েক বছর আগে তার স্বামী সের জন খান মারা যায়। উক্ত সংসারে একজন প্রতিবন্ধী মেয়ে ও রয়েছে, । এরপর থেকে হাজেরা খাতুন বেঁচে থাকার তাগিদে ভিক্ষাবৃত্তি করে আসছিল। তাই উপজেলা সমাজসেবা অধিদপ্তর উক্ত ভিক্ষুককে স্বাবলম্বী করার জন্য তার বসতভিটে সংলগ্ন রাস্তা মুখী উন্মুক্ত জায়গায় ৬০ হাজার টাকা ব্যয় বরাদ্দ দিয়ে একটি দোকান ঘর সহ ও মুদী দোকানের মালামাল বরাদ্দ দিয়েছেন।
এ ব্যাপারে হাজেরা খাতুন জানায়,দোকানটি বসতভিটে সংলগ্ন হওয়ায় পরিবারের অন্যরা ব্যবসা পরিচালনায় সহায়তা করতে পারবে। ফলে দোকানের উপার্জন দিয়ে আমার পরিবার বেঁচে থাকতে পারবে।এতে ভিক্ষাবৃত্তি অভিশাপ থেকে মুক্তি পেয়েছে বলেও সে উৎফুল্ল তা প্রকাশ করেন।
Leave a Reply