শীর্ষখবর

রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৩ জুন) রাতে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে জেলা শ্রমিক লীগের সভাপতি মো. কবিরও রয়েছেন।

 

গ্রেপ্তার অন্যরা হলেন-মো. নুরুল হক (৫২), চম্পক দাশ (৫৪), মো. নিজাম উদ্দীন (৪২), মো. ইলিয়াছ (৩৫), মো. ইসমাইল (৫৯), মো. জসিম (৩৮), মো. নয়ন (১৯), মো. তারিকুল ইসলাম (৪৫), মো. রাসেল (৩৮), শাহাদত হোসেন (৩২), রাম প্রসাদ শীল (৪৫), জাহিদুল ইসলাম (২৪), মো. সাইফুল ইসলাম (২৫), দুর্জয় কান্তি দে (২৬) ও হাফিজুর রহমান (২৯)।

 

পুলিশ জানিয়েছে, বিভিন্ন মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৬ জন গ্রেপ্তার

রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।   মঙ্গলবার (২৩ জুন) রাতে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার বিস্তারিত

ময়মনসিংহের ত্রিশালে তিনদিনের ব্যবধানে আবারও এক দশ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে ইমামকে আটক করা হয়েছে।

 

সোমবার (২২ জুন) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া পাঁচ রাস্তার মোড় এলাকার খালেক মন্ডল জামে মসজিদ থেকে তাকে আটক করে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করে।

 

আটক ব্যক্তি ওই মসজিদের ইমাম মো. ইব্রাহিম। তার বাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় ১০টার দিকে এলাকাবাসী অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

 

স্থানীয়দের দাবি, আটকের পর উপস্থিত লোকজনের প্রশ্নের মুখে অভিযুক্ত ব্যক্তি অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি মূলক বক্তব্য দেন। যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় অভিযুক্ত ইমাম ঐ শিশুকে একদিন ধর্ষণের কথা স্বীকার করেছে।

 

এ বিষয়ে ত্রিশাল থানার এসআই নাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের পর স্থানীয় লোকজন অভিযুক্ত ইমামকে আটক করে আমাদের থানা পুলিশকে খবর দেয়।

 

পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে থানা হেফাজতে নিয়ে এসেছি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

এর আগে গত ২০ জুন উপজেলার চিকনা মনোহর গ্রামে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আরেক মসজিদের ইমাম মাওলানা শাহিনুর ইসলামকে আটক করে পুলিশ। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

তিন দিনের ব্যবধানে একই উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে দুই ইমাম আটকের ঘটনায় এলাকায় উদ্বেগ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তিনদিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক

ময়মনসিংহের ত্রিশালে তিনদিনের ব্যবধানে আবারও এক দশ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে ইমামকে আটক করা হয়েছে।   সোমবার (২২ জুন) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া পাঁচ রাস্তার মোড় এলাকার বিস্তারিত

ফরিদপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর আব্দুর রহমানকে (১৪) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে গ্রেফতার কিশোরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

এ দিকে ওই শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

 

জানা যায়, সোমবার (২২ জুন) দুপুরে শহরের আলীপুর এলাকায় বাড়ির সামনে শিশুকন্যাটি দাঁড়িয়ে ছিল। এ সময় প্রতিবেশী কিশোর আব্দুর রহমান শিশুটিকে তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আব্দুর রহমানকে গ্রেফতার করে।এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে আমি নিজে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে বিষয়টির খোঁজ নিয়েছি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রহমান নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

 

তিনি আরও জানান, ওই শিশুটির বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে গ্রেফতার আব্দুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফরিদপুরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার

ফরিদপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর আব্দুর রহমানকে (১৪) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে গ্রেফতার কিশোরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।   বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

 

সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ প্রতিবেদন অনুমোদনও পেয়েছে।

 

সিন্ডিকেটের এক সদস্য গণমাধ্যমকে জানান, অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি সত্যতা পেয়েছে এবং তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে। ওই সদস্য আরও জানান, সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

 

তিনি বলেন, এখন বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। এরপর সিন্ডিকেট সভায় সেই সিদ্ধান্ত চূড়ান্তভাবে অনুমোদন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো অনুযায়ী শৃঙ্খলাভঙ্গ, নীতিবিরোধী কাজ বা গুরুতর অভিযোগ নিষ্পত্তির জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়।

 

ওই সিন্ডিকেট সদস্য আরও জানান, অধ্যাপক এরশাদ হালিমের স্থায়ী বহিষ্কার কার্যত নিশ্চিতের দিকেই এগোচ্ছে।

 

এর আগে রসায়ন বিভাগের কয়েকজন ছাত্র অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। পরবর্তীতে এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সেই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে একাডেমিক কার্যক্রম থেকেও অব্যাহতি দেয়।

একাধিক ছাত্রকে যৌন হয়রানি, ঢাবির সেই অধ্যাপকের চাকরিচ্যুতির সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়েছে।   সোমবার বিস্তারিত

 

বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচে পানামা ও মিসরের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। ছিলেন না মরক্কোর বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও। মাংসপেশীর চোট ভুগছেন তিনি। সময় যত গড়াচ্ছে, তাকে নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছিল। এরই মধ্যে এলো আরও বড় দুঃসংবাদ। গ্রুপপর্বের বাকি দুই ম্যাচেও তারকা এই ফরোয়ার্ডকে পাওয়ার আশা কার্যত ছেড়ে দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

 

এই সপ্তাহেই অনুশীলনে ফেরার কথা ছিল নেইমার জুনিয়রের। বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সেই প্রত্যাশার কথা জানিয়েছিলেন। মরক্কোর সঙ্গে সেই লড়াই ১-১ সমতায় শেষ করার পর নেইমারের প্রয়োজনীয়তা আরও ভালোভাবে টের পাচ্ছিলেন অনেকে। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নকআউট পর্বের আগে তারকা এই ফরোয়ার্ডকে মাঠে ফেরানোর ঝুঁকি নিতে চাইছে না দলের মেডিকেল বিভাগ।

 

হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে দলে ফেরার সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে। এমনকি গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও তার খেলা অনিশ্চিত। পরিস্থিতির উন্নতি হলে কেবল ওই ম্যাচে মাঠে নামার সুযোগ তৈরি হতে পারে।

 

ব্রাজিল দলের বর্তমান অবস্থান পরিষ্কার—চোট যেন আবার না বাড়ে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন দলের কাছে। সে কারণে অপ্রয়োজনীয় কোনো ঝুঁকি নিতে রাজি নয় তারা। প্রয়োজন হলে কেবল নকআউট পর্বে তাকে মাঠে নামানোর চিন্তা করা হবে।

 

গত সপ্তাহের মতো সোমবারও নতুন করে স্ক্যান করানো হয়েছে নেইমারের। পরীক্ষার ফল ইতিবাচক হলেও এখনো পরবর্তী ধাপে যাওয়ার মতো নয়। তিনি এখনো চিকিৎসক দলের তত্ত্বাবধানে রয়েছেন এবং জিমে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মাঠে শারীরিক ফিটনেস ফিরে পাওয়া এবং বল নিয়ে অনুশীলনে ফেরার ধাপগুলো এখনো বাকি।

 

জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার যে তিন সপ্তাহের পুনর্বাসন সময়সীমা বেঁধে দিয়েছিলেন, সেটি শেষ হচ্ছে আগামীকাল। তবে তাতেও হাইতির বিপক্ষে ম্যাচে খেলার মতো অবস্থায় পৌঁছাতে পারবেন না নেইমার।

 

নেইমারকে ঘিরে বাড়তি চাপ ও প্রত্যাশার কারণে সিবিএফও আগের মতো তথ্য প্রকাশ করছে না। তার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি না হওয়া পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আপডেট দেওয়া হবে না বলে জানা গেছে। এ নিয়ে দলের অভ্যন্তরেও কিছু সমালোচনা তৈরি হয়েছে।

 

প্রসঙ্গত, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। আগামী শুক্রবার হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। এরপর ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড।

 

নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

  বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচে পানামা ও মিসরের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। ছিলেন না মরক্কোর বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও। মাংসপেশীর চোট ভুগছেন তিনি। সময় যত গড়াচ্ছে, তাকে নিয়ে বিস্তারিত

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামহরি বৈষ্ণব (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 

সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে লালদীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রামহরি বৈষ্ণব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর এলাকার বাসিন্দা। তিনি লালদীঘির পাড় এলাকার একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে ওই খাবারের দোকানের জানালায় আর্জেন্টিনার পতাকা টাঙাচ্ছিলেন রামহরি। এ সময় অসাবধানতাবশত তিনি জানালার পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, লালদীঘির পাড় এলাকায় পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামহরি বৈষ্ণব (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।   সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে লালদীঘির পাড় এলাকায় এ বিস্তারিত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ ইনের চেষ্টা করা ৯ জনকে ৪৮ ঘণ্টা পার হলেও ফেরত নেয়নি বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে নারী, শিশু ও পুরুষসহ ওই ৯ জন সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছেন।

 

বিজিবি জানায়, গত রোববার (১৪ জুন) স্থানীয় সময় ভোর ৬টায় ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার ঝালুর চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং ইজলামারী সীমান্ত দিয়ে আরও ৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ৬ জন পুরুষ, একজন নারী ও ২ জন শিশু রয়েছে।

 

বিজিবি আরও জানায়, এ সময় বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

 

তবে, বৈঠকে বিএসএফ পুশ ইনের অভিযোগ অস্বীকার করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। এছাড়া আন্তর্জাতিক আইন ও প্রচলিত নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাহলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের হস্তান্তর করা যেতে পারে। কিন্তু একতরফাভাবে পুশ ইন গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে বিজিবি।

 

এদিকে, ঘটনার ৪৮ ঘণ্টা অতিক্রম হলেও কোনো সমাধান না হওয়ায় সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছে পুশ ইন হওয়া ৯ জন সদস্য। স্থানীয় বাসিন্দারা মানবিক কারণে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ছাতা ও পলিথিন সরবরাহ করে তাদের সহায়তা করছে।

 

এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিএসএফ নারী, শিশু ও পুরুষসহ ৯ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছিল। বিজিবি ও স্থানীয় জনগণের বাধার মুখে সেই চেষ্টা সফল হয়নি। বিষয়টি নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ পুশ ইনের অভিযোগ অস্বীকার করেছে। সীমান্তে এ ধরনের ঘটনা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও পুশ ইন করা ৯ জনকে ফেরত নেয়নি বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ ইনের চেষ্টা করা ৯ জনকে ৪৮ ঘণ্টা পার হলেও ফেরত নেয়নি বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে বিস্তারিত

 

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদকে দুবাই বিমানবন্দর থেকে নয়, গত ১২ জুন বাসার পাশের একটি শপিং মল থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। দুবাইয়ে টানা সরকারি ছুটির কারণে মঙ্গলবার (১৬ জুন) দুবাইয়ের আদালতে তাকে হাজির করা বা তার জামিন আবেদন নিয়ে শুনানি হতে পারে। এ জন্য তার পক্ষে স্থানীয় একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, বেনজীর আহমদ দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে দুবাইয়ে অবস্থান করছেন। পরিবারের দাবি, গত ১২ জুন তিনি বাসায় ছিলেন। এ সময় তার বন্ধু ও ব্যবসায়িক সহযোগী হিসেবে পরিচিত চট্টগ্রাম অঞ্চলের এক সংসদ সদস্য ফোন করে বাসার পাশের একটি শপিং মলে দেখা করতে বলেন। সেখানে যাওয়ার পর আগে থেকেই অবস্থান নেওয়া দুবাই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরিবারের ভাষ্য, ঘটনাস্থলে ওই সংসদ সদস্যের লোকজনও ছিল।

 

পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারা জেনেছেন স্থানীয়ভাবে বেনজীর আহমদের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাদের দাবি, বাংলাদেশ পুলিশের আবেদনের ভিত্তিতে ইন্টারপোলে পাঠানো রেড নোটিশের তথ্যের কারণেই তাকে আটক করা হয়েছে। একই সঙ্গে পরিবারের অভিযোগ, সংশ্লিষ্ট ওই সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে রেড নোটিশের কাগজ দুবাই পুলিশের কাছে পৌঁছে দেন। তবে এই অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

 

বেনজীর আহমদের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, আটক করার পর দুবাই পুলিশ তার দেশটিতে অবস্থানের মেয়াদ, ভিসার বৈধতা, সেখানে কী করছেন এবং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো প্রাথমিকভাবে যাচাই করে। পরে তিনি বাংলাদেশের নাগরিক এবং তার বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ রয়েছে—এই তথ্য ঢাকায় ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ও বাংলাদেশ পুলিশকে অবহিত করা হয়।

 

আইনি প্রক্রিয়া নিয়ে পারিবারিক সূত্র জানায়, দুবাইয়ে তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। ঢাকায় তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর নথিও ওই আইনজীবীর পরামর্শে দুবাইয়ে পাঠানো হয়েছে। ১২ জুন শুক্রবার দুবাইয়ের আদালত সীমিত পরিসরে চালু ছিল। এর পর শনি ও রোববার সাপ্তাহিক ছুটি এবং সোমবার (১৫ জুন) ইসলামিক নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি থাকায় আদালতের স্বাভাবিক কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা।

 

আইনি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, মঙ্গলবার দুবাই পুলিশ যদি তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো বা অন্য কোনো পদক্ষেপের আবেদন করে, তাহলে তার পক্ষের আইনজীবী জামিন চাইবেন। আর সেদিন আদালতে হাজির করা না হলে প্রসিকিউশন দপ্তরে তার পক্ষে আবেদন দাখিল করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

 

বেনজীর আহমদকে ডেকে নেওয়ার অভিযোগে যে সংসদ সদস্যের কথা বলা হচ্ছে, তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরে ফোনে সংক্ষিপ্তভাবে সংযোগ হলেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

 

বাংলাদেশ পুলিশ সূত্রও নিশ্চিত করেছে, বেনজীর আহমদ দুবাই পুলিশের হাতে আটক হয়েছেন এবং ইন্টারপোল নোটিশের কারণে বিষয়টি বাংলাদেশকে জানানো হয়েছে। তবে এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আটকটি ইন্টারপোলের নিয়মিত প্রক্রিয়ায় হয়েছে কি না, নাকি অন্য কোনো বিষয় এতে ভূমিকা রেখেছে, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো সম্ভব হবে কি না, সেটিও দেখার বিষয়।

 

বাংলাদেশে তাকে ফেরত আনার সম্ভাবনা নিয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তের আভাস নেই। পুলিশের সাবেক এক অতিরিক্ত আইজিপির মতে, এক দেশ থেকে আরেক দেশে কাউকে প্রত্যর্পণ করতে হলে সংশ্লিষ্ট দুই দেশের আইন, পারস্পরিক চুক্তি, মামলার ধরন এবং আদালতের সিদ্ধান্ত—সবকিছুই বিবেচনায় আসে। তার ভাষ্য, কেবল রেড নোটিশ থাকলেই দ্রুত প্রত্যর্পণ সম্ভব হয় না। যদি বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চায়, তাহলে দুবাইয়ের প্রসিকিউশন দপ্তর তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার নথি এবং সংশ্লিষ্ট অভিযোগের আইনগত ভিত্তিও পর্যালোচনা করবে।

বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

  সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদকে দুবাই বিমানবন্দর থেকে নয়, গত ১২ জুন বাসার পাশের একটি শপিং মল থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। দুবাইয়ে টানা সরকারি বিস্তারিত

 

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কংস নদ থেকে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের নির্মম ও লোমহর্ষক ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। কদম ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে চার তরুণ মিলে শিশুটিকে দলবদ্ধ ধর্ষণ করে এবং পরবর্তীতে জীবিত অবস্থাতেই কংস নদে ফেলে দিয়ে হত্যা করে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে একজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের পুরো ঘটনার বিবরণ দিয়েছে।ভয়াবহ এই অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামের বাসিন্দা মারুফ মিয়া (১৯), আরিফ মিয়া (১৯) এবং রাকিব মিয়া (২১)। এই পাশবিক হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শিশুটির বাবা বাদী হয়ে সোমবার রাত সাড়ে নয়টার দিকে ধোবাউড়া থানায় সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার একটি মামলা দায়ের করেন।

 

নিহত শিশুর স্বজন ও মামলার এজাহারের বিবরণ থেকে জানা যায়, গত রোববার বিকেল পাঁচটার দিকে নিজ বাড়ির পাশ থেকে হঠাৎ নিখোঁজ হয় ওই শিশু। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও দীর্ঘক্ষণ তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিশুটির বাড়ি থেকে আনুমানিক ৫০০ গজ দূরে স্থানীয় লোকজন কংস নদের একটি বাঁকে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ শনাক্ত করেন এবং নদের পানি থেকে তা উদ্ধার করে নিয়ে আসেন।

 

রোববার রাতেই শিশুটির মরদেহ দাফনের প্রস্তুতি হিসেবে নিয়ম অনুযায়ী গোসল করাতে নিয়ে যান তার নারী স্বজনেরা। সে সময় শিশুটির স্পর্শকাতর স্থানে গভীর ও গুরুতর ক্ষত দেখতে পান তারা। এই আশঙ্কাজনক পরিস্থিতি দেখে তাৎক্ষণিকভাবে দাফনের প্রস্তুতি স্থগিত রাখা হয় এবং বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পাওয়ার পর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধোবাউড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন শেষে আজ বিকেলে শিশুটির মরদেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

পুলিশের প্রাথমিক তদন্ত ও সুরতহাল প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার স্পষ্ট আলামত পাওয়া যায়। ঘটনার ভয়াবহতা আমলে নিয়ে সোমবার দুপুরে পুরো এলাকায় এক বিশেষ অভিযান শুরু করে পুলিশ। তদন্ত চলাকালে সন্দেহভাজন হিসেবে মারুফ, রাকিব ও আরিফকে আটক করে থানায় নিয়ে আসা হয়, যা পরবর্তীতে মামলায় গ্রেপ্তারে রূপান্তরিত হয়।

 

ঘটনার রোমহর্ষক বিবরণ দিয়ে পুলিশ জানায়, নিহত শিশুটি ঘটনার দিন বিকেলে স্থানীয় বাজার থেকে চিপস কিনে বাড়ি ফিরছিল। মাগরিবের আজান দেওয়ার ঠিক আগমুহূর্তে পথে ওই চার তরুণের সঙ্গে তার দেখা হয়। তারা শিশুটিকে কদম ফুল দেওয়ার কথা বলে কৌশলে ফুঁসলিয়ে কংস নদের পাড়ে জঙ্গলে ঘেরা একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে চারজন মিলে শিশুটিকে অবর্ণনীয় ও পাশবিক দলবদ্ধ ধর্ষণ করে। ধর্ষণের ফলে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে এবং শিশুটি সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়লে, তাকে মৃত ভেবে বা প্রমাণ লোপাটের উদ্দেশ্যে জীবিত অবস্থাতেই কংস নদের স্রোতে ফেলে দিয়ে তারা পালিয়ে যায়।

 

লোমহর্ষক এই অপরাধের সত্যতা ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) মো. মিজানুর রহমান। তিনি জানান, গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে একজনের ভাষ্য ও স্বীকারোক্তি অনুযায়ী চারজন মিলে শিশুটিকে ধর্ষণ করেছে, তবে বাকি দুজন এখনো এই বিষয়ে মুখ খোলেনি বা কিছু বলছে না। এই জঘন্য অপরাধের পেছনে মোট চারজন জড়িত ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। নৃশংস এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকা পলাতক অন্য আসামিকেও দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান ও জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

কদম ফুল দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জীবিত নদে ফেলে হত্যা

  ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কংস নদ থেকে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের নির্মম ও লোমহর্ষক ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। কদম ফুল বিস্তারিত

কালিগঞ্জে যৌন হয়রানীর মামলায় ১ যুবক আটক

 

স্থানীয় সূত্রেঃ

পাঁচ বছরের ১ শিশুকে যৌন হয়রানি ও নির্যাতনের মামলায় অভিজিৎ নন্দী নামে ১ যুবককে আটক করেছে পুলিশ। আটকৃত যুবক সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুসুড়ি গ্রামের কিনু নন্দীর ছেলে। অভিযোগকারী যৌন হেনেস্তার শিকার শিশুটির পিতা প্রদীপ কুমার ঘোষের অভিযোগের প্রেক্ষিতে তাকে শুক্রবার (১২জুন) বাড়ি থেকে আটক করা হয়। ঘটনাটি ১ মাস আগের হওয়ায় বিষয়টি নিয়ে নানান গুঞ্জন ,আলোচনা সমালোচনার ঝড় বইছে। থানায় অভিযোগের সূত্র থেকে জানা যায়

পাটকেলঘাটা থানার চোমরখালী এলাকার নিতাই চন্দ্র ঘোষের ছেলে প্রদীপ কুমার ঘোষ একটি এনজিও তে চাকরির সুবাদে দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুষুড়ি গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তিনি তার স্ত্রী তন্দ্রা রানী ঘোষ (৪২), ছেলে প্রত্যয় (১৮) ও ৫ বছরের শিশু কন্যাকে নিয়ে ঘুসুড়ি গ্রামের বিশ্বনাথ দে’র বাড়িতে বসবাস করছিলেন। অভিযোগ সূত্রে গত ৫ এপ্রিল দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শিশুটি তার মায়ের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় ঘুষুড়ি গ্ৰামের কিনু নন্দীর ছেলে অভিজিৎ (২৩), একই পুকুরে গোসল করছিল।

পরবর্তীতে শিশুটির মা তাকে বাড়িতে যেতে বললে সে পুকুরে অবস্থান করছিল। কিছুক্ষণ পর শিশুটির চিৎকার শুনে তার মা পুকুর ঘাটে গিয়ে দেখতে পান, অভিযুক্ত অভিজিৎ সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে। পরে শিশুটির কাছে জানতে চাইলে সে ঘটনার বিষয়ে তার মাকে বিস্তারিত জানায়। ঘটনাটি প্রথমে লোকলজ্জার ভয়ে গোপন রাখা হলেও পরবর্তীতে এলাকায় জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত অভিজিৎকে বাড়িতে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় অভিজিৎকে পুলিশ আটক করে থানায় এনে মামলায় গ্রেফতার দেখানো হয়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাতক্ষীরা কালিগঞ্জে যৌন হয়রানীর মামলায় ১ যুবক আটক

কালিগঞ্জে যৌন হয়রানীর মামলায় ১ যুবক আটক   স্থানীয় সূত্রেঃ পাঁচ বছরের ১ শিশুকে যৌন হয়রানি ও নির্যাতনের মামলায় অভিজিৎ নন্দী নামে ১ যুবককে আটক করেছে পুলিশ। আটকৃত যুবক সাতক্ষীরার বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩