রংপুর বিভাগ

মো:মোস্তফা কামাল সরকার গনটেলিভিশন আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারীর পল্লীতে ছাগল পাটক্ষেত খাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় দুইজন গুরুতর আহত সহ চারজন হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া গ্রামে। প্রতিবেশীদের ভাষ্যমতে, বৃহস্পতিবার (১৩ মে) সকাল প্রায় ৬টার দিকে নিতুপাড়া গ্রামের কফিল উদ্দীনের একটি ছাগল ওই গ্রামের মৃত তমিজ উদ্দীনের পুত্র বজলার রহমানের পাটক্ষেতে যায়। বারবার ছাগলটিকে তাড়ালেও আবার সেই ছাগলটি ফিরে আসে ওই পাটক্ষেতে। পাটক্ষেতের মালিক বজলার ছাগলটির অত্যাচারে গালাগালি শুরু করে। গালাগালির আওয়াজ শুনে ছাগলের মালিক প্রতিবেশী কফিল উদ্দীনের পুত্র খলিলুর রহমান ও আব্দুল কাদের বাড়ি থেকে বের হয় এবং উভয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে বজলারের বড় ভাই খাদেমুল ইসলাম ঝগড়া নিস্পত্তির চেষ্টা করলে আব্দুল কাদের ও খলিলুর রহমান তাদের উপর আরো ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে ঝগড়া মারামারিতে রুপ নেয়। মারামারির এক পর্যায়ে খলিলুর রহমান ও আব্দুল কাদেরের লাঠির আঘাতে মৃত তমিজ উদ্দীনের পুত্র বজলার রহমান(২৮) ও খাদেমুল ইসলাম(৩২) মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হয়। এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে আটোয়ারী হাসপাতালে ভর্তি করে। তারা দু’জনে বর্তমানে আটোয়ারী হাসপাতালের পু:-০৯ ও পু:১০ নং বেডে চিকিৎসাধীন রয়েছে। পরবর্তীতে কুলকিনারা না পেয়ে কফিল উদ্দীনের পুত্র আব্দুল কাদের(২৬) ও কফিল উদ্দীনের স্ত্রী মোছাঃ বেগম(৫২) কে আটায়ারী হাসপাতালে পু:-১৫ ও ম: -০৩নং বেডে ভর্তি করানো হয়েছে। আহতদের পরিবারের লোকজন জানান, মামলার প্রস্তুতি চলছে। এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ বলেন, বিষয়টি জেনেছি, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

পঞ্চগড়ের আটোয়ারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ 2 জন আহত।

মো:মোস্তফা কামাল সরকার গনটেলিভিশন আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীর পল্লীতে ছাগল পাটক্ষেত খাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় দুইজন গুরুতর আহত সহ চারজন হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তোড়িয়া ইউনিয়নের বিস্তারিত

।

মোঃ শাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পিয়াস বাবু (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার দুপুরে উপজেলার নিজ গড্ডিমারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পিয়াস বাবু নিজ গড্ডিমারী এলাকার আরমান আলীর ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোহরাব আলী ও দুলাল হোসেন নামে ২ ব্যক্তির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়।

আহতদের মধ্যে সোহরাব আলী পক্ষের পিয়াস বাবুর অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে হাতীবান্ধা হাসপাতাল পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাতীবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

। মোঃ শাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পিয়াস বাবু (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিস্তারিত

মো:মোস্তফা কামাল সরকার গনটেলিভিশন আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে শাড়ী বিতরণ করা হয়েছে।লেডিস ক্লাবের সদস্যদের নিজস্ব অর্থায়নে বুধবার (১২ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার দুঃস্থ ও অসহায় শতাধীক মহিলার মাঝে আনুষ্ঠানিকভাবে শাড়ী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসারের পত্নী ও লেডিস ক্লাবের সভানেত্রী শাহানাজ পারভীন (সোমা)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যানের পত্নী মিসেস আনোয়ারা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পরিষদের সদস্য মোছাঃ লুৎফা বেগম ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম।

আরো লেডিস ক্লাবের অন্যান্য সদস্যগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে লেডিস ক্লাবের উদ্যোগে শাড়ী বিতরন।

মো:মোস্তফা কামাল সরকার গনটেলিভিশন আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে শাড়ী বিতরণ করা হয়েছে।লেডিস ক্লাবের সদস্যদের নিজস্ব অর্থায়নে বুধবার (১২ মে) বিকেলে উপজেলা পরিষদ বিস্তারিত

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের বুড়িমারীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের তালিকায় এক পরিবারের ছয় জনের নাম পাওয়া গেছে। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ অসচ্ছল পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ৫০০ টাকা উপহারের তালিকায় রয়েছে ওই পরিবারের সদস্যদের নাম। ওই তালিকা নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে।

এমন এক অনিয়মকারী বুড়িমারী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ নুর ইসলাম।

জনপ্রতিনিধি হিসেবে ২ নং ওয়ার্ডে কয়েক জনের নাম দেওয়ার সুযোগ পেয়েছেন। সুযোগ কাজে লাগিয়ে নিজ গোত্রের ৬ জনের নাম দিয়েছেন। যার মধ্যে রয়েছে নিজের পরিবারের সকল সদস্যের নাম।
তারা হলেন, ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ নুর ইসলামের ৩ ভাবি
আজিজা বেগম ,সানজিদা আক্তার ও খুশি আক্তার এবং তিন ভাই শফিকুল ইসলাম, নুর আলম ও নুর নবী।

এই ব্যাপারে বুড়িমারী ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য মোঃ নুর ইসলাম পরিবারের ৬ জনের নাম দেওয়ার কথা স্বীকার করেছেন।

তিনি জানান, আমার ওয়ার্ডে অসচ্ছল হতদরিদ্র ও প্রতিবন্ধীদের ভোটার কার্ড না থাকায় আমি আমার পরিবারের ছয় জনের নাম দিয়েছি , ইতিমধ্যে ভোটার কার্ড ইউনিয়ন পরিষদে নিয়ে গেলে ইউনিয়ন সচিব তা ভুল বলে গণ্য করে, এখনো অসচ্ছল হতদরিদ্রের একটা কার্ড তার কাছে আছে বলে জানান তিনি । বাংলাদেশের নাগরিক হিসেবে ওয়ার্ড পর্যায়ের ভোটার আইডি ভুল হওয়ার দু একটি নজির রয়েছে তবে বুড়িমারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সকল অসচ্ছল হতদরিদ্র ও প্রতিবন্ধীদের ভোটার আইডি কার্ড ভুল একজন জনপ্রতিনিধির অনিয়মের দাপটে এরকম মন্তব্য গ্ৰহনযোগ্য নয়।

এ বিষয়ে বুড়িমারী ইউনিয়ন সচিব মোঃ মাসুদুর রহমান মাসুমের সাথে কথা বললে তিনি জানান, বুড়িমারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ৫০০ টাকার তালিকায় একই পরিবারের ছয় জনের নাম রয়েছে এর আগে আমি অবগত ছিলাম না, এরকম কিভাবে হয়েছে তা আমার জানা নেই , তবে এরকম হওয়ার কথা নয় যেহেতু তালিকা সফটওয়্যারের মাধ্যমে হয়েছে ডিজিটাল পদ্ধতিতে যদি এরকম হয়ে থাকে তাহলে আবারও যাচাই বাছাই করা হবে ।

এবিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, করোনা কালে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সহ বিগত দিনগুলোতে করোনা কালীন উপহার এটি দেশের জন্য নজির স্থাপন করেছে । করোনা কালিন এই সময়ে ওয়ার্ড পর্যায়ের এরকম অভিযোগ কোন ভাবেই কাম্য নয়। যদি এরকম হয়ে থাকে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুড়িমারীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের তালিকায় এক পরিবারের ছয় জনের নাম

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের বুড়িমারীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের তালিকায় এক পরিবারের ছয় জনের নাম পাওয়া গেছে। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ অসচ্ছল পরিবারের জন্য বিস্তারিত

মো:মোস্তফা কামাল সরকার গনটেলিভিশন আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবজনিত কারনে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে মঙ্গলবার(১১ মে) নিজস্ব কার্যালয় চত্বরে স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ শারীরিক দুরত্ব বজায় রেখে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। আনসার ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক মোঃ হারুন অর রশিদের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম কোভিড-১৯ সম্পর্কে সচেতনতামুলক বক্তব্য রাখেন এবং ত্রাণ সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া জানান, উপজেলার ৬ ইউনিয়নে মোট ৫০ জন অসচ্ছল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যকে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। ত্রাণের প্রতি প্যাকেজে চাল, মসুর ডাল,আলু, পিঁয়াজ ও সোয়াবিন তেল রয়েছে। ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে আনসার ভিডিপির ইউনিয়ন লিডার , সুবিধাভোগী আনসার ভিডিপি সদস্য/সদস্যা সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ ।

মো:মোস্তফা কামাল সরকার গনটেলিভিশন আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : কোভিড-১৯ এর প্রাদুর্ভাবজনিত কারনে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বিস্তারিত

মোঃ মোস্তফা কামাল সরকার
আটোয়ারী পঞ্চগড় প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের দিক নির্দেশনায় সোমবার (১০ মে) রাত প্রায় সাড়ে ১০ টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ ব্র্যাক অফিস সংলগ্ন এলাকা হতে ১১ বোতল ম্যাগডুয়েন্স ভারতীয় মদ ও ২ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে মাদক কারবারীদের পুলিশ আটক করে। নেতৃত্বদানকারী কর্মকর্তা এসআই রাশেদুজ্জামান বলেন, অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের দিক নির্দেশনা মতে এসআই শাহীন আল মামুন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও পুলিশ কনস্টেবলদের নিয়ে ওৎ পেতে থেকে মাদক কারবারী দুই যুবককে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত মাদক কারবারীরা হলো পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মৃত বজির উদ্দীনের পুত্র মোঃ মনোয়ার হোসেন(২১) ও একই এলাকার কাশিম মন্ডলের পুত্র মোঃ ফুলবর রহমান(২২)। এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন বলেন, আটোয়ারী উপজেলা থেকে মাদক নির্মুল করতে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। রমজান মাসেও পুলিশের বিশ্রাম নেই।পুলিশ রোজা রেখে ডিউটিরত অবস্থায় বাহিরেই ইফতার করছে। তিনি মাদকসহ দুই মাদক কারবারী যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(ক)/৩৬(১) এর ২৪(ক) ধারায় আটোয়ারী থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-০৩, তারিখ: ১১/০৫/২০২১ ইং। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক সহ দুই মাদক কারবারী যুবককে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।

মোঃ মোস্তফা কামাল সরকার আটোয়ারী পঞ্চগড় প্রতিনিধি গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের দিক নির্দেশনায় সোমবার (১০ মে) রাত প্রায় সাড়ে ১০ টার দিকে উপজেলার রাধানগর বিস্তারিত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১১ মে মঙ্গলবার দুপুরে ,৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিরাঙ্গনা টেপরি বেওয়াকে ঈদ উপহার প্রদান করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডাঃ কে এম কামরুজ্জামান সেলিম । এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম , উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম এবং রানীশংকৈল প্রেসক্লাবের সাংবাদিকরা ।

জেলা প্রশাসক বিরাঙ্গনা টেপরি বেওয়া ও তার সন্তান সুধীরকে ঈদ সামগ্রী , কাপড় ও নগদ ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন । এছাড়াও ইতোমধ্যে বিরাঙ্গনা টেপরি বেওয়াকে বাড়ী নির্মাণ, আর্থিক সহায়তা,তার সন্তানের জন্য একটি ইজিবাইক এবং সরকারি সব রকমের সহায়তা প্রদান করেন ।

এদিকে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম বলেন,আমি রানীশংকৈলে প্রথম বিরাঙ্গনাদের নিয়ে কাজ করেছি , তাদের বাড়ী বাড়ী গিয়ে তাদের তথ্য নিয়ে তাদের ৫০০ শত টাকা করে ভাতা দিয়ে সহায়তা করেছি , পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সহায়তা নিয়ে তাদের গেজেট প্রকাশ করে সরকারের সব রকমের সহায়তা প্রদান করা হয়েছে । আমি এ কাজটি করতে অনেক বাধার সম্মুখীন হলেও এখন আমি সফল , কেননা আমি আমার ইচ্ছা পুর্ন করতে পেরেছি স্বাধীনতা যুদ্ধের সেই বিরাঙ্গনাদের পাশে দাঁড়াতে পেরেছি ।

এব্যাপারে জেলা প্রশাসক ডাঃ কে এম কামরুজ্জামান সেলিম বলেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যারা মুক্তিযুদ্ধের সময় নিজেদের সন্মান হানি করে এদেশকে স্বাধীন করেছে তাদেরকে শ্রদ্ধা জানাই তাদের পাশে আমরা সর্বদা আছি । সরকারের সব ধরনের সহযোগিতা এমন বিরাঙ্গনারা পাবেন ।

এদিকে ঈদ উপহার পেয়ে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান টেপরি বেওয়া ।

রফিকুল ইসলাম সুজন
রানীশংকৈল ঠাকুরগাঁও-

রানীশংকৈলে বিরাঙ্গনা টেপরি বেওয়াকে জেলা প্রশাসকের ঈদ উপহার ।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১১ মে মঙ্গলবার দুপুরে ,৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিরাঙ্গনা টেপরি বেওয়াকে ঈদ উপহার প্রদান করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডাঃ কে এম কামরুজ্জামান সেলিম । এসময় সেখানে উপস্থিত বিস্তারিত

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সোনালী ব্যাংকের ভিতরে থেকে শিক্ষিকা নাজমা আক্তার নামের এক মহিলার ৪০ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ব্যাংক ম্যানেজেরকে বললে উল্টো ঐ শিক্ষিকা নাজমা আক্তারকে জোড় পূর্বক ব্যাংক থেকে বের করে দেন। কিন্তুুক ভিতর ও বাহিরে সিসি ক্যামেরা না থাকায় ব্যাংকের নিরাপত্তা নিয়ে জনমতে নানান ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) সকাল ১১টার দিকে হাতীবান্ধা সোনালী ব্যাংকের ভিতরে ক্যাশ কাউন্টারের নিকট এ ঘটনাটি ঘটে। এদিকে ব্যাংকের ভিতরে বা বাইরে নেই কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা। ফলে ক্ষুদ্ধ ব্যাংকে আসা সর্বস্তরের গ্রাহকরা।
ভুক্তভোগী ওই শিক্ষিকা উপজেলার গোতামারী ইউনিয়নের ভুটিয়া মঙ্গল এলাকার রেজাউল করিমের স্ত্রী এবং গোতামারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

বৃহস্পতিবার (৬)মে সকালে হাতীবান্ধা সোনালী ব্যাংকে টাকা উত্তোলনের জন্য যান নাজমা আক্তার। ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করার সময় অপরিচিত এক ব্যক্তি জোরপূর্বক তা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ফলে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন ঐ শিক্ষিকা।

তবে টাকা উত্তোলনের সময় শিক্ষিকার পাশে লম্বা ধরনে, মাথায় ছোট চুল, গায়ের রং শ্যামলা, নীল রঙের শার্ট ও কালো জিন্স পড়া এক ব্যক্তি দাড়িয়ে ছিলেন বলে শিক্ষা জানান। ঐ ব্যক্তি নাজমা আক্তারকে টাকা গুলো গুনে নিতে বললে তিনি গুনতে হবে না বলে জানান। এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যাক্তি নাজমা আক্তারের হাত থেকে জোড় পূর্বক টাকা নিয়ে সটকে পড়েন। আর সেখানে ওই ব্যক্তিকে দেখতে পাননা।

এ বিষয়ে শিক্ষিকা নাজমা আক্তারের কাছে জানতে চাইলে তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমি যখনই টাকা উত্তোলন করলাম, তখনই ওই ব্যক্তি বললো টাকাটি গুনে নেন। আমি বললাম গুনতে হবে না। তারপর উনি আবার বললো ছেড়া আছে কিনা দেখেন। আমি তাতেও রাজি হয়নি। কিন্ত উনি জোড় করে টাকাটা হাত থেকে নিয়ে নিমিষেই চলে গেলে। আমি কিছুই বুঝে উঠতে পারি নাই। এ সময় আমি যে চিৎকার করবো সে শক্তিও হারিয়ে ফেলি। আমি দ্রুত ম্যানেজারের কাছে যাই, বিষয়টি অবগত করলে তিনি উল্টো আমাকে গালমন্দ করে ব্যাংক থেকে জোড়পুর্বক বের করে দেন।

এ বিষয়ে হাতীবান্ধা সোনালী ব্যাংকের ম্যানেজার আসাদুজ্জামান রাজু বলেন, ঐ মহিলা নিজেই সেই লোককে টাকা দিয়েছে। এখানে আমাদের কোনো করনীয় নাই। ব্যাংকের সিসি ক্যামেরা আছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, ব্যাংকে কোনো সিসি ক্যামেরা নেই। সিসি ক্যামেরার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার বলা হলেও এখানো কোনো ব্যবস্থা নেননি তারা।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম বলেন, বিষয়টি কেউ বলেনি। তবে অভিযোগ পেলে, তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাতীবান্ধায় ব্যাংকের ভিতর থেকে অভিনব কাযদায় ৪০ হাজার টাকা ছিনতাই।

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সোনালী ব্যাংকের ভিতরে থেকে শিক্ষিকা নাজমা আক্তার নামের এক মহিলার ৪০ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ব্যাংক ম্যানেজেরকে বললে উল্টো বিস্তারিত

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক চাঁপায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন যাত্রী।

বুধবার (৫ এপ্রিল) লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলার বুড়িমারী ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা রহমতপাড়া এলাকার আকবর আলী (৬০) ও একাই এলাকার নজরুল ইসলামের ছেলে যাদু মিয়া (৩৫)।

একই এলাকার আহত রাশেদুল ইসলামকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, পুকুরে মাছ ধরার জন্য ভ্যানে করে বাড়ি থেকে শ্রীরামপুর খেংকি এলাকায় যাচ্ছিলেন তিন জন।

পথে বুড়িমারী ঘুন্টি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ভ্যান গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।

স্থানীয়রা বাকি দুইজনকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও এক জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় আহত রাশেদুলকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি সুমন কুমার মহন্ত আরো জানান, স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে চালক পলাতক রয়েছে।

লালমনিরহাটে ট্রাক চাপায় নিহত ২ আহত ৩

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক চাঁপায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন যাত্রী। বুধবার (৫ এপ্রিল) লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলার বুড়িমারী ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনাটি বিস্তারিত

গণ টেলিভিশন,দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃজামালপুর,

করোনায় ঘর বন্দী মানুষদের মুখে হাসি ফোটানো ও বর্তমান পরিস্থিতি থেকে সকলের মঙ্গল কামনায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার, সানন্দ বাড়ী পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে প্রায় ৩০০ মানুষের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

৩ মে (সোমবার) ২০ ররমজান সাধারণ মানুষদের সাথে নিয়ে সানন্দ বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে দেশ জাতি ও মুসলমানদের সর্বাত্মক মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন সানন্দ বাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক আরবি প্রভাশক ও সানন্দ বাড়ী পশ্চিম পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ ওমর আলী সাহেব।

এ সময় যুব সমাজের মধ্যে উপস্থিত থেকে আয়োজন করেন, মোঃ নাজমুল হাসান,
আল মামুন দেওয়ান, আবুল কালাম,
মোঃজাকিরুল ইসলাম,
মিরাজুল ইসলাম বিপ্লব,
মোস্তাফিজুর রহমান মিরাজ,
মনোয়ার হোসেন মুন্না,মোঃ
আবিদ হাসান,
তোহিদুল ইসলাম,মোঃ
রিপন মাহমুদ ,মোঃ
হারুন অর রশিদ,মোঃ
সিহাব রানা,
মোঃপারভেজ আহমেদ,মোঃ
সোমেশ মাহমুদ,মোঃ
খোরশেদ আলম,মোঃ
ওমর ফারুক,মোঃ
আরিফ রানা,
মোঃ সুজন মাহমুদ,মোঃ
আকাশ মাহমুদ,মোঃ
মাইদুল ইসলাম,মোঃ
সুমন মাহমুদ,
মোঃ হৃদয় হাসান
সহ সানন্দবাড়ী পশ্চিমপাড়া ছাত্রসংগঠন, যুবসমাজ প্রমুখ।

তারা বলেন,আল্লাহর অশেষ রহমতে আমরা এই মহান কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ প্রতিবছর আমাদের ইফতার ও দোয়া মাহফিলের এই ধারা অব্যাহত থাকবে।

সানন্দ বাড়ীতে যুবসমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গণ টেলিভিশন,দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃজামালপুর, করোনায় ঘর বন্দী মানুষদের মুখে হাসি ফোটানো ও বর্তমান পরিস্থিতি থেকে সকলের মঙ্গল কামনায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার, সানন্দ বাড়ী পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে প্রায় ৩০০ বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩