সারাবাংলা

পাওনাদারদের বিরুদ্ধে অপহরণ মামলা করে হয়রানি করতে ‘অপহরণের নাটক’ সাজিয়ে সাড়ে চার বছর আত্মগোপনে থাকার অভিযোগ উঠেছে আঃ মান্নান প্যাদা (৭০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তাকে মাদারীপুরের কালকিনি থেকে উদ্ধার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

পুলিশের দাবি, ঋণের টাকা পরিশোধ করতে না পেরে পাওনাদারদের ফাঁসাতে নিজের নিখোঁজের নাটক সাজিয়েছিলেন আঃ মান্নান। এ ঘটনায় তার ছেলে পাওনাদারদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন।

 

পটুয়াখালী জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

পুলিশ জানায়, ২০২২ সালে বরগুনার তালতলী থানাধীন তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে ‘পটুয়াখালী হোটেল’ নামে একটি ভাতের হোটেল থেকে আঃ মান্নান কথিতভাবে নিখোঁজ হন। পরে তার ছেলে মো. জসিম প্যাদা পটুয়াখালী সদর থানায় নিখোঁজের জিডি করেন। একই বছরের ১৪ আগস্ট আদালতে পাওনাদারদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৬৪/৩৬৫/১০৯ ধারায় মামলা করেন তিনি।

 

দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে মাদারীপুরের কালকিনি থানা এলাকার একটি বেদে পল্লী থেকে আঃ মান্নানকে উদ্ধার করে ডিবি পুলিশের একটি দল।

 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আঃ মান্নান জানিয়েছেন, ২০২০ সালে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে ‘পটুয়াখালী হোটেল’ নামে ব্যবসা শুরু করেন তিনি। তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজে নিয়োজিত দুটি কোম্পানির শ্রমিকরা নিয়মিত ওই হোটেলে খাবার খেতেন। মাস শেষে কোম্পানি দুটির কাছ থেকে খাবারের বিল নেয়া হতো।

 

পুলিশের ভাষ্য, ওই দুই কোম্পানির কাছে তার প্রায় ৫ লাখ ৩০ হাজার ও ৬ লাখ ৭০ হাজার টাকা পাওনা ছিল। আত্মগোপনে যাওয়ার আগের রাতে প্রথম কোম্পানির মালিকের বাসায় গিয়ে পাওনা টাকা চাইলে তাকে ৪ লাখ টাকা দেয়া হয়। ওই টাকা থেকে মুদি, মুরগি ও মাছ ব্যবসায়ীদের কিছু পাওনা পরিশোধ করেন তিনি। বাকি টাকা পরিশোধ নিয়ে তাদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়।

 

এর মধ্যে হোটেলের ম্যানেজার মো. নুর আলম সিকদার পাওনাদারদের বাকি টাকা পরিশোধ করবেন বলে জানান। পরে দ্বিতীয় কোম্পানির ম্যানেজারের কাছে পাওনা টাকা চাইলে তিনি জানান, ওই টাকার কিছু অংশ নুর আলমকে দেয়া হয়েছে। তবে বিষয়টি আঃ মান্নানকে জানানো হয়নি বলে পুলিশের কাছে দাবি করা হয়।

 

পুলিশের দাবি, এরপর নুর আলমের পরামর্শে কিছুদিন আত্মগোপনে থাকার সিদ্ধান্ত নেন আঃ মান্নান। ব্যবসা প্রতিষ্ঠান ম্যানেজার দেখাশোনা করবেন এবং তার সঙ্গে ফোনে যোগাযোগ রাখবেন, এমন আশ্বাসও দেয়া হয়।

 

পরে নুর আলমের প্ররোচনায় নিজের অপহরণের নাটক সাজিয়ে প্রথমে নিখোঁজের জিডি এবং পরে আদালতে মামলা করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পুলিশ।

 

পুলিশের তথ্যমতে, তালতলী থেকে বাসে পটুয়াখালী এবং পরে ঢাকা যান আঃ মান্নান। এরপর ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কেবলা বাবার মাজার, কুমিল্লার বেলতলা সলেমান ল্যাংটা বাবার মাজার, চট্টগ্রামের মাইজভান্ডার, ঢাকা ও যশোরের বিভিন্ন এলাকায় অবস্থান করেন।

 

পরে বাগেরহাটের খানজাহান আলীর মাজার, বাকেরগঞ্জের বারো আউলিয়ার মাজারসহ বিভিন্ন মাজার ও বেদে পল্লীতে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানায়।

 

একপর্যায়ে বরিশালে পরিচিত এক ধর্মের এক নারীর বাসায় এবং পরে মাদারীপুরে তার ভগ্নিপতির বাড়িতে অবস্থান নেন আঃ মান্নান।

 

পুলিশের দাবি, এ সময় তার ছেলের মাধ্যমে পাওনাদারদের বিরুদ্ধে অপহরণ মামলা করে তাদের হয়রানি করা হয়।

 

দীর্ঘ সময় ছদ্মবেশে থাকার কারণে আঃ মান্নানের অবস্থান শনাক্ত করতে পুলিশকে বেগ পেতে হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

 

উদ্ধারের পর তাকে আদালতে হাজির করা হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

 

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মামলাটির তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও সহযোগীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অপহরণের নাটক সাজিয়ে সাড়ে চার বছর আত্মগোপনে, মাদারীপুর থেকে উদ্ধার

পাওনাদারদের বিরুদ্ধে অপহরণ মামলা করে হয়রানি করতে ‘অপহরণের নাটক’ সাজিয়ে সাড়ে চার বছর আত্মগোপনে থাকার অভিযোগ উঠেছে আঃ মান্নান প্যাদা (৭০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তাকে মাদারীপুরের কালকিনি থেকে উদ্ধার বিস্তারিত

গাইবান্ধার বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে যুবকের মৃত্যু

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে আব্দুল সামাদ (যুবক) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর সকালে উপজেলার শিমুলতাড়ী রেলগেটের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল সামাদ গাইবান্ধা সদর উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবুদখালী গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে।

 

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুল সামাদ কিছুদিন ধরে পারিবারিক নানা অশান্তির মধ্যে ছিলেন। এরই মধ্যে তিনি ট্রেনের নিচে পড়ে মারা যান। পরিবারের সদস্যদের ধারণা, পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

 

ঘটনার পর স্থানীয়রা বিষয়টি জানতে পেরে রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে গাইবান্ধা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

গাইবান্ধা রেলওয়ে পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

গাইবান্ধার বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধার বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে যুবকের মৃত্যু শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে আব্দুল সামাদ (যুবক) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর সকালে বিস্তারিত

নীলফামারীতে তরুণ-তরুণীদের কর্মসংস্থানে টিটিসির জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে

 

স্টাফ রিপোর্টার

মাইদুল ইসলামঃ

 

তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও কারিগরি প্রশিক্ষণকে কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত করতে নীলফামারীতে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্যোগে টিটিসি চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

জব ফেয়ারের উদ্বোধন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. নিয়াজ ভূইয়া। এ সময় টিটিসির অধ্যক্ষ মাসুদ রানা, প্রশিক্ষক (আরএসি) আব্দুল মতিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি টিটিসির প্রশিক্ষণার্থী ও অন্যান্য দক্ষ তরুণ-তরুণীরা অংশ নেন। চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে সিভি গ্রহণ, কর্মসংস্থান বিষয়ে পরামর্শ এবং যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

টিটিসির অধ্যক্ষ মাসুদ রানা বলেন, প্রশিক্ষণার্থীদের অর্জিত কারিগরি দক্ষতাকে বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত করতেই এ আয়োজন। এর মাধ্যমে তারা সরাসরি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন। টিটিসির প্রশিক্ষণার্থীদের পাশাপাশি অন্যান্য দক্ষ তরুণ-তরুণীরাও বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন।

তিনি জানান, এবারের জব ফেয়ারে ১০টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। গত বছরের জব ফেয়ারে সাড়ে তিন হাজার আবেদন জমা পড়েছিল। এর মধ্যে দুই হাজারের বেশি তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। এবারও বিপুলসংখ্যক তরুণ-তরুণীর কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে মেলার আয়োজন করা হয়েছে।

আয়োজকরা বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং তাদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে বেকারত্ব কমানোর পাশাপাশি দেশের অর্থনীতিতে তরুণদের ভূমিকা আরও বাড়বে। এ ধরনের জব ফেয়ার প্রশিক্ষিত তরুণদের সরাসরি চাকরিদাতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করছে।

নীলফামারীতে তরুণ-তরুণীদের কর্মসংস্থানে টিটিসির জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে

নীলফামারীতে তরুণ-তরুণীদের কর্মসংস্থানে টিটিসির জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে   স্টাফ রিপোর্টার মাইদুল ইসলামঃ   তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও কারিগরি প্রশিক্ষণকে কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত করতে নীলফামারীতে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত বিস্তারিত

 

নীলফামারীতে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

 

স্টাফ রিপোর্টার

মাইদুল ইসলামঃ

 

নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা জজ কোর্টের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মাসুদ করিম এ রায় দেন। সাজাপ্রাপ্ত মোখছেদ সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশীলদার পাড়া গ্রামের মৃত বাছরা প্রামাণিকের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ আগস্ট দুপুরে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী মোখছেদের নাতনির সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। এ সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে মোখছেদ ঘর মোছার কথা বলে শিশুটিকে ভেতরে ডেকে নেন। পরে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনাটি শিশুটি পরিবারের সদস্যদের জানালে তার বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করেন। মামলায় সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে এক বছরের মধ্যে আদালত এ রায় দেন।

মামলার বাদী ও ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, ‘দ্রুততার সঙ্গে রায় প্রদান করায় আমরা বিচার বিভাগকে ধন্যবাদ জানাই। এভাবে ভুক্তভোগীরা দ্রুত বিচার পেলে ধর্ষণের মতো ঘটনা কমবে। এই রায়ে আমরা সন্তুষ্ট।’

বিষয়টি নিশ্চিত করে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান খান রিনো বলেন, ‘২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। মাত্র এক বছরে সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক মহোদয় এ রায় দিয়েছেন।’

তিনি আরও বলেন, অর্থদণ্ডের টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রায়ে ভুক্তভোগীর বাবা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার সম্পন্ন করায় বিচার বিভাগ ও সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।

নীলফামারীতে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

  নীলফামারীতে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত   স্টাফ রিপোর্টার মাইদুল ইসলামঃ   নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামে এক বিস্তারিত

সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল

 

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি

নানা সংকটে গাইবান্ধার একমাত্র যক্ষারোগ চিকিৎসাগার (বক্ষব্যাধি ক্লিনিক)। দীর্ঘদিন ধরে জনবল সংকট, চিকিৎসক না থাকা, ওষুধ সরবরাহ বন্ধ, এক্স-রে কার্যক্রম বন্ধসহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। এতে প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৭টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৯ জন। দীর্ঘদিন ধরে ৮টি পদ শূন্য রয়েছে। ২০২২ সাল থেকে নেই মেডিকেল অফিসার। চলতি বছরের ১৯ জুলাই থেকে জুনিয়র কনসালট্যান্টের পদটিও শূন্য রয়েছে। ফলে বর্তমানে ক্লিনিকটিতে কোনো চিকিৎসক কর্মরত নেই।

 

চিকিৎসক না থাকায় রোগীদের চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ ব্যাহত হচ্ছে। গত দুই মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে ওষুধ সংগ্রহ করা হয়নি বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ জন রোগী সেবা নিতে এলেও চিকিৎসক না থাকায় অনেকেই চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন।

 

কর্মচারীরা জানান, একজন জুনিয়র কনসালট্যান্ট, একজন মেডিকেল অফিসার ও দুজন সহকারী নার্স থাকার কথা থাকলেও এসব পদে কেউ নেই। দীর্ঘদিন ধরে অফিস সহকারী, গৃহপরিদর্শিকা ও পরিচ্ছন্নতাকর্মীর পদও শূন্য রয়েছে। তীব্র জনবল সংকটে ব্যাহত হচ্ছে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম।

 

এদিকে দীর্ঘদিন ধরে ফিল্মের অভাবে এক্স-রে মেশিনটি বন্ধ রয়েছে। কফ পরীক্ষা ছাড়া প্যাথলজিতে অন্য কোনো পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। জরাজীর্ণ ভবনেও চলছে ক্লিনিকের কার্যক্রম।

 

জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি আফরোজা বেগম বলেন, পুরনো ও জরাজীর্ণ ভবনে সীমিত জনবল নিয়ে চিকিৎসাসেবা চালানো হচ্ছে। রোগীদের স্বার্থে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার, নার্স ও প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি আধুনিক ভবন নির্মাণ করা প্রয়োজন।

 

গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান বলেন, একজনকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে প্রশাসনিক কিছু কাজ বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল

সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল   শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি নানা সংকটে গাইবান্ধার একমাত্র যক্ষারোগ চিকিৎসাগার (বক্ষব্যাধি ক্লিনিক)। দীর্ঘদিন ধরে জনবল সংকট, চিকিৎসক না থাকা, ওষুধ বিস্তারিত

নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার

মাইদুল ইসলামঃ

 

নীলফামারীতে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের বড়মাঠে সদর থানা পুলিশের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার ফরহাদ হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু মোহাম্মদ সোয়েম।

 

আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা বাড়ানো, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও আস্থা আরও জোরদার করার লক্ষ্যেই প্রথমবারের মতো এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে জেলার প্রতিটি উপজেলা থেকে দুটি করে দল অংশগ্রহণ করছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কাবাডি বাংলাদেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা। প্রযুক্তিনির্ভর জীবনে তরুণদের মাঠমুখী করতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা সম্ভব। একই সঙ্গে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বাড়াতেও এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তরসহ পুলিশ কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

 

উদ্বোধন শেষে মাঠে টুর্নামেন্টের খেলা শুরু হলে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত   স্টাফ রিপোর্টার মাইদুল ইসলামঃ   নীলফামারীতে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের বড়মাঠে বিস্তারিত

নীলফামারীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

 

স্টাফ রিপোর্টার

মাইদুল ইসলাম

 

নীলফামারীতে জেলা পর্যায়ের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, নীলফামারীর আয়োজনে এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, নীলফামারীর পুলিশ সুপার ফরহাদ হোসেন খান, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু মোহাম্মদ সোয়েম, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম এবং নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, সহনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়তা করে। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তারা।

জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

উৎসবমুখর পরিবেশে পুরস্কার গ্রহণ করে বিজয়ী শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

নীলফামারীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

নীলফামারীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী   স্টাফ রিপোর্টার মাইদুল ইসলাম   নীলফামারীতে জেলা পর্যায়ের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিস্তারিত

ঢাকা জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক ( এসেআই) নির্বাচিত হয়েছেন সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাকির আল আহসান

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনে দক্ষতা, মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং ওয়ারেন্ট তামিলসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আগস্ট মাসের কর্মদক্ষতার ভিত্তিতে জাকির আল আহসানকে ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়।

এদিকে গত ৫ সেপ্টেম্বর সাভারের আমিনবাজার এলাকায় পুলিশ হত্যার ঘটনায় প্রধান আসামি জহিরুলকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এসআই জাকির আল আহসান।

দীর্ঘ প্রায় সাত ঘণ্টার অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

স্থানীয়রা জানান, আমিনবাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনায় ফাঁড়ির ইনচার্জ হিসেবে জাকির আল আহসানের সক্রিয় ভূমিকা রয়েছে।

দায়িত্ব পালনে তাঁর এই সাফল্যে আমিনবাজার এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

ঢাকা জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক ( এসেআই) নির্বাচিত হয়েছেন সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাকির আল আহসান।

ঢাকা জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক ( এসেআই) নির্বাচিত হয়েছেন সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাকির আল আহসান   রাকিবুল ইসলাম রঞ্জু:   সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা বিস্তারিত

ভূল্লীতে শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধীক টাকার মাছ নিধনের অভিযোগ

 

মোঃ আশরাফুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি

 

ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে পুকুরের মালিক মোঃ আব্দুল কাদেরের আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ভূল্লী এলাকার বাসিন্দা মোঃ আব্দুল কাদেরের একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছিল। সম্প্রতি অজ্ঞাত ব্যক্তিরা পুকুরের পানিতে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ করেন তিনি। এরপর পুকুরের পানিতে বিপুলসংখ্যক মাছ মরে ভেসে ওঠে। এতে মাছের বাজারমূল্য ও চাষের অন্যান্য খরচ মিলিয়ে তাঁর ব্যাপক ক্ষতি হয়েছে।

 

ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক মোঃ আব্দুল কাদের বলেন, পুকুরে মাছ চাষ করে তিনি আর্থিকভাবে লাভবান হওয়ার আশা করেছিলেন। কিন্তু বিষ প্রয়োগের কারণে মাছ মারা যাওয়ায় তিনি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

 

স্থানীয়রা জানান, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের মতো ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

 

ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুকুরে বিষ প্রয়োগের সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক ও স্থানীয়রা।

ভূল্লীতে শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধীক টাকার মাছ নিধনের অভিযোগ।

ভূল্লীতে শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধীক টাকার মাছ নিধনের অভিযোগ   মোঃ আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি   ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ বিস্তারিত

শরণখোলায় নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের খালে মিললো শিশুর লাশ, আটক ৫

 

বিশেষ প্রতিনিধি: মামুন হাওলাদার

 

 

 

শরণখোলা নিখোঁজের তিন দিন পর উদ্ধার হয়েছে রাফি আকন (৯) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি খাল থেকে ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকাবাসী পরবর্তীতে থানায় খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহটি বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।

 

 

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল থেকে নিখোঁজ ছিল শিশুটি। ঘটনাটি ঘটেছে শরণখোলা উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে। শিশুটি দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকন ও লাকি বেগম দম্পত্তির ছেলে। মা-বাবার বিচ্ছেদের পর বাবা ও দাদা-দাদীর কাছে থাকতো রাফি। সে স্থানীয় দক্ষিণ আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো।

 

 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ সন্দেহভাজন পাঁচ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

 

শিশুর বাবা জসিম আকন অভিযোগ করে বলেন, রাফি নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে থানায় জিডি করা হয়। আমার ছেলে সাঁতার জানতো, খালে পড়ে মারা যাওয়ার কথা নয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ফেলে রাখা হয়েছে। আমার ছেলে হত্যায় জড়িতদের শাস্তি চাই।

 

 

শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, ময়না তদন্তের জন্য মরদেহটি জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করা হয়েছে।

 

 

মেরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খাঁন ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে। সন্দেহভাজন আটকদের জিজ্ঞসাবাদ করা হবে।

শরণখোলায় নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের খালে মিললো শিশুর লাশ, আটক ৫

শরণখোলায় নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের খালে মিললো শিশুর লাশ, আটক ৫   বিশেষ প্রতিনিধি: মামুন হাওলাদার       শরণখোলা নিখোঁজের তিন দিন পর উদ্ধার হয়েছে রাফি আকন বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩